১/১১১. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ২৮৫ - ইস্তিহাযায় গোসল করে সালাত
হায়িয শুরু হলে সালাত আদায় ছেড়ে দেবে
উম্মু হাবীবার ইস্তিহাযা ও গোসল করে সালাতের বিধান
সুনানে আবূ দাউদ : ২৮৫
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২৮৫
حَدَّثَنَا ابْنُ أَبِي عَقِيلٍ، وَمُحَمَّدُ بْنُ سَلَمَةَ الْمِصْرِيَّانِ، قَالاَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، وَعَمْرَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ أُمَّ حَبِيبَةَ بِنْتَ جَحْشٍ، خَتَنَةَ رَسُولِ اللَّهِ ﷺ وَتَحْتَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ اسْتُحِيضَتْ سَبْعَ سِنِينَ فَاسْتَفْتَتْ رَسُولَ اللَّهِ ﷺ فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " إِنَّ هَذِهِ لَيْسَتْ بِالْحَيْضَةِ وَلَكِنْ هَذَا عِرْقٌ فَاغْتَسِلِي وَصَلِّي ". قَالَ أَبُو دَاوُدَ زَادَ الأَوْزَاعِيُّ فِي هَذَا الْحَدِيثِ عَنِ الزُّهْرِيِّ عَنْ عُرْوَةَ وَعَمْرَةَ عَنْ عَائِشَةَ قَالَتِ اسْتُحِيضَتْ أُمُّ حَبِيبَةَ بِنْتُ جَحْشٍ - وَهِيَ تَحْتَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ - سَبْعَ سِنِينَ فَأَمَرَهَا النَّبِيُّ ﷺ قَالَ " إِذَا أَقْبَلَتِ الْحَيْضَةُ فَدَعِي الصَّلاَةَ وَإِذَا أَدْبَرَتْ فَاغْتَسِلِي وَصَلِّي ".قَالَ أَبُو دَاوُدَ وَلَمْ يَذْكُرْ هَذَا الْكَلاَمَ أَحَدٌ مِنْ أَصْحَابِ الزُّهْرِيِّ غَيْرَ الأَوْزَاعِيِّ وَرَوَاهُ عَنِ الزُّهْرِيِّ عَمْرُو بْنُ الْحَارِثِ وَاللَّيْثُ وَيُونُسُ وَابْنُ أَبِي ذِئْبٍ وَمَعْمَرٌ وَإِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ وَسُلَيْمَانُ بْنُ كَثِيرٍ وَابْنُ إِسْحَاقَ وَسُفْيَانُ بْنُ عُيَيْنَةَ وَلَمْ يَذْكُرُوا هَذَا الْكَلاَمَ. قَالَ أَبُو دَاوُدَ وَإِنَّمَا هَذَا لَفْظُ حَدِيثِ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ.قَالَ أَبُو دَاوُدَ وَزَادَ ابْنُ عُيَيْنَةَ فِيهِ أَيْضًا أَمَرَهَا أَنْ تَدَعَ الصَّلاَةَ أَيَّامَ أَقْرَائِهَا. وَهُوَ وَهَمٌ مِنَ ابْنِ عُيَيْنَةَ وَحَدِيثُ مُحَمَّدِ بْنِ عَمْرٍو عَنِ الزُّهْرِيِّ فِيهِ شَىْءٌ يَقْرُبُ مِنَ الَّذِي زَادَ الأَوْزَاعِيُّ فِي حَدِيثِهِ.
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) -এর শ্যালিকা ও ‘আবদুর রহমান ইবনু ‘আওফ (রাঃ) -এর স্ত্রী উম্মু হাবীবাহ বিনতু জাহশ সাত বছর যাবত ইস্তিহাযায় আক্রান্ত থাকেন। ফলে তিনি রাসূলুল্লাহ (ﷺ) -এর কাছে এ বিষয়ে মাসআলাহ জিজ্ঞেস করলেন। রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ এটা হায়িয নয় বরং এটা রগবিশেষ থেকে নির্গত রক্ত। কাজেই তুমি গোসল করে সালাত আদায় কর। সহীহঃ বুখারী ও মুসলিম।ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, আওযাঈ (রহঃ) এ হাদীসে বৃদ্ধি করেন যে, যুহরী হতে, তিনি ‘উরওয়াহ ও ‘আমরাহ হতে ‘আয়িশা (রাঃ) সূত্রে, তিনি বলেন, ‘আবদুর রহমান ইবনু আওফের স্ত্রী উম্মু হাবীবাহ বিনতু জাহশ (রাঃ) সাত বছর যাবত ইস্তিহাযায় আক্রান্ত থাকেন। ফলে নবী (ﷺ) তাকে নির্দেশ দিলেন যে, তোমার হায়িয এলে সালাত ছেড়ে দিবে, আর হায়িয চলে যাবে গোসল করে সালাত আদায় করবে। সহীহ।ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, উপরোক্ত বক্তব্য আওযায়ী ব্যতীত যুহ্রীর আর কোন শিষ্য উল্লেখ করেননি। যুহ্রী সূত্রে এ হাদীস বর্ণনা করেছেন ‘আমর ইবনুল হারিস, লাইস, ইউনুস, ইবনু আবূ যি’ব, মা‘মার, ইবরাহীম ইবনু সা‘দ, সুলায়মান ইবনু কাসীর, ইবনু ইসহাক্ব ও সুফিয়ন ইবনু ‘উয়াইনাহ প্রমুখ। তারা উপরোক্ত বক্তব্য উল্লেখ করেননি।ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, হাদীসের এ শব্দ হিশাম ইবনু ‘উরওয়াহ তার পিতা হতে ‘আয়িশাহ্ সূত্রের। ইমাম আবূ দুউদ (রহঃ) বলেন, ইবনু ‘উয়াইনাহও তাতে শব্দগত কিছু বাড়িয়ে বলেনঃ নবী (ﷺ) তাকে হায়িযের দিনগুলোতে সালাত বর্জনের নির্দেশ দেন।’ তবে এটা ইবনু ‘উয়াইনাহের ধারণামাত্র। এছাড়া যুহরী হতে মুহাম্মাদ ইবনু ‘আমর বর্ণিত হাদীসে যা কিছু রয়েছে, তা আওযাঈ বর্ণিত হাদীসের কাছাকাছি।
সহীহঃ মুসলিম। এটি গত হয়েছে ২৮১ নং-এ।
সুনানে আবূ দাউদ হাদিস ২৮৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে উম্মু হাবীবা বিনতু জাহশ (রাঃ)-এর ইস্তিহাযার ঘটনা এসেছে। তিনি সাত বছর পর্যন্ত রক্তপ্রদরে আক্রান্ত ছিলেন এবং এ বিষয়ে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে মাসআলা জানতে চান। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, এটি হায়েজ নয়; বরং একটি রগ থেকে নির্গত রক্ত। তাই তিনি তাকে গোসল করে সালাত আদায় করতে বলেন। বর্ণনায় আরও এসেছে, হায়েজ এলে সালাত ছেড়ে দেবে এবং হায়েজ চলে গেলে গোসল করে সালাত আদায় করবে। এখানে ইস্তিহাযা হায়েজ নয়—এই মূল বিষয়টি খুব পরিষ্কার। একই সঙ্গে ইমাম আবূ দাউদ (রহঃ) বিভিন্ন বর্ণনার শব্দভেদও তুলে ধরেছেন, যাতে পাঠক বুঝতে পারে কোন অংশ কোন সূত্রে এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দীর্ঘদিন রক্তস্রাব চললেও তা সবসময় হায়েজ নয়।
- ইস্তিহাযা হলে গোসল করে সালাত আদায় করা হবে।
- হায়েজ এলে সালাত ছেড়ে, শেষ হলে আবার সালাত শুরু করা হবে।
- হাদিসের শব্দভেদ বুঝতে বর্ণনার সূত্র গুরুত্বপূর্ণ।
