১৮/১৬. অধ্যায়ঃ

মৃত কাফিরের ওসিয়াত পূরণ করা মুসলিম ওয়ালীর জন্য অত্যাবশ্যক কিনা

সুনানে আবু দাউদহাদিস নম্বর ২৮৮৩

حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ بْنِ مَزْيَدٍ، أَخْبَرَنِي أَبِي، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، حَدَّثَنِي حَسَّانُ بْنُ عَطِيَّةَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ الْعَاصَ بْنَ وَائِلٍ، أَوْصَى أَنْ يُعْتَقَ، عَنْهُ مِائَةُ رَقَبَةٍ فَأَعْتَقَ ابْنُهُ هِشَامٌ خَمْسِينَ رَقَبَةً فَأَرَادَ ابْنُهُ عَمْرٌو أَنْ يَعْتِقَ عَنْهُ الْخَمْسِينَ الْبَاقِيَةَ فَقَالَ حَتَّى أَسْأَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَأَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبِي أَوْصَى بِعِتْقِ مِائَةِ رَقَبَةٍ وَإِنَّ هِشَامًا أَعْتَقَ عَنْهُ خَمْسِينَ وَبَقِيَتْ عَلَيْهِ خَمْسُونَ رَقَبَةً أَفَأُعْتِقُ عَنْهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ إِنَّهُ لَوْ كَانَ مُسْلِمًا فَأَعْتَقْتُمْ عَنْهُ أَوْ تَصَدَّقْتُمْ عَنْهُ أَوْ حَجَجْتُمْ عَنْهُ بَلَغَهُ ذَلِكَ ‏"‏ ‏.‏

আমর ইবনু শু’আইব (রহঃ) হতে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্র হতে বর্ণিতঃ

আল-আস ইবন ওয়াইল তার পক্ষ হতে একশো গোলাম আজাদ করার ওসিয়ত করেন। তার এক ছেলে হিশাম পঞ্চাশটি গোলাম আজাদ করেন। পরে আরেক ছেলে আমর (রাঃ) বাকি পঞ্চাশটি গোলাম আজাদ করার ইচ্ছা করেন। তিনি বিষয়টি রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করার মনস্থ করেন। অতঃপর নবী (ﷺ)-এর কাছে এসে তিনি বলেন, হে আল্লাহর রাসূল! আমার পিতা তার পক্ষ হতে একশো গোলাম আজাদ করার ওসিয়ত করে যান। হিশাম পঞ্চাশটি গোলাম আজাদ করেছে, এখনো পঞ্চাশটি আজাদ করা বাকি আছে। আমি কি তার পক্ষ হতে তা আজাদ করবো? রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ সে যদি মুসলিম হতো, তাহলে তোমরা তার পক্ষ হতে আজাদ করলে বা সদকা করলে কিংবা হজ্জ করলে তার কাছে এর সওয়াব পৌঁছতো।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন