১/১১২. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ২৯২ - সালাতের আগে গোসলের বর্ণনা

মুস্তাহাযা প্রতি ওয়াক্ত সালাতের জন্য গোসল করবে

ইস্তিহাযায় প্রত্যেক সালাতের আগে গোসল: বর্ণনার আলোচনা

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২৯২

حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنْ عَبْدَةَ، عَنِ ابْنِ إِسْحَاقَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ أُمَّ حَبِيبَةَ بِنْتَ جَحْشٍ، اسْتُحِيضَتْ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ ﷺ فَأَمَرَهَا بِالْغُسْلِ لِكُلِّ صَلاَةٍ وَسَاقَ الْحَدِيثَ . قَالَ أَبُو دَاوُدَ وَرَوَاهُ أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ وَلَمْ أَسْمَعْهُ مِنْهُ عَنْ سُلَيْمَانَ بْنِ كَثِيرٍ عَنِ الزُّهْرِيِّ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ قَالَتِ اسْتُحِيضَتْ زَيْنَبُ بِنْتُ جَحْشٍ فَقَالَ لَهَا النَّبِيُّ ﷺ " اغْتَسِلِي لِكُلِّ صَلاَةٍ " . وَسَاقَ الْحَدِيثَ . قَالَ أَبُو دَاوُدَ وَرَوَاهُ عَبْدُ الصَّمَدِ عَنْ سُلَيْمَانَ بْنِ كَثِيرٍ قَالَ " تَوَضَّئِي لِكُلِّ صَلاَةٍ " . قَالَ أَبُو دَاوُدَ وَهَذَا وَهَمٌ مِنْ عَبْدِ الصَّمَدِ وَالْقَوْلُ فِيهِ قَوْلُ أَبِي الْوَلِيدِ .

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) -এর যুগে উম্মু হাবীবাহ বিনতু জাহ্শের ইস্তিহাযা হলে রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে প্রত্যেক সালাতের পূর্বে গোসল করার নির্দেশ দেন। তারপর হাদীসের শেষ পর্যন্ত বর্ণনা করেন।

ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, এ হাদীস আবূল ওয়ালীদ আত-তায়ালিসীও বর্ণনা করেছেন, কিন্তু আমি এটি তার কাছ থেকে শুনিনি। তিনি সুলাইমান ইবনু কাসীর হতে যুহরী থেকে ‘উরওয়াহর মাধ্যমে ‘আয়িশা (রাঃ) সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেন, যায়নাব বিনতু জাহ্শ ইস্তিহাযায় আক্রান্ত হলে নবী (ﷺ) তাঁকে বললেনঃ তুমি প্রত্যেক সালাতের জন্য গোসল করবে … তারপর পূর্ণ হাদীস বর্ণনা করেন। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, হাদীসটি ‘আবদুস সামাদও সুলাইমান ইবনু কাসীর থেকে বর্ণনা করেছেন। তাতে রয়েছেঃ প্রত্যেক সালাতের জন্য উযু করবে। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, এটা ‘আবদুস সামাদের ধারণা মাত্র। এ বিষয়ে আবূল ওয়ালীদের বর্ণনাই সঠিক।

সুনানে আবূ দাউদ হাদিস ২৯২-এর সারসংক্ষেপ

এই হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর যুগে উম্মু হাবীবা বিনতু জাহশ (রাঃ)-এর ইস্তিহাযা হলে নবী (صلى الله عليه وسلم) তাকে প্রত্যেক সালাতের জন্য গোসল করার নির্দেশ দেন। এরপর ইমাম আবূ দাউদ (রহঃ) একই বিষয়ে অন্য বর্ণনাগুলোর আলোচনা করেন। এক বর্ণনায় যায়নাব বিনতু জাহশের নাম এসেছে, কিন্তু মন্তব্যে বলা হয়েছে, সঠিক হলো উম্মু হাবীবা বিনতু জাহশ। আবার এক সূত্রে ‘প্রত্যেক সালাতের জন্য ওজু করবে’ বলা হয়েছে, যাকে ইমাম আবূ দাউদ (রহঃ) ভুল হিসেবে উল্লেখ করেছেন। এখানে ইস্তিহাযা অবস্থায় গোসলের কথা যেমন এসেছে, তেমনি নাম ও শব্দের ভুল ধরার শিক্ষাও রয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ইস্তিহাযা অবস্থায় প্রত্যেক সালাতের জন্য গোসলের বর্ণনা এসেছে।
  • বর্ণনায় নামের ভুল হলে তা আলাদা করে চিহ্নিত করা দরকার।
  • ওজু ও গোসলের শব্দভেদ মাসআলা বুঝতে প্রভাব ফেলতে পারে।
  • হাদিস গ্রহণে সতর্কতা ও যাচাই গুরুত্বপূর্ণ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন