২০/১১. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ২৯৪৬ - দায়িত্বে থাকা ব্যক্তির হাদিয়া
সরকারি কর্মচারীদের উপটৌকন গ্রহণ
কর্মচারীর হাদিয়া: দায়িত্বের আড়ালে ব্যক্তিগত লাভের সতর্কতা
সুনানে আবূ দাউদ : ২৯৪৬
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২৯৪৬
حَدَّثَنَا ابْنُ السَّرْحِ، وَابْنُ أَبِي خَلَفٍ، - لَفْظُهُ - قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ أَبِي حُمَيْدٍ السَّاعِدِيِّ، أَنَّ النَّبِيَّ ﷺ اسْتَعْمَلَ رَجُلاً مِنَ الأَزْدِ يُقَالُ لَهُ ابْنُ اللُّتْبِيَّةِ - قَالَ ابْنُ السَّرْحِ ابْنُ الأُتْبِيَّةِ - عَلَى الصَّدَقَةِ فَجَاءَ فَقَالَ هَذَا لَكُمْ وَهَذَا أُهْدِيَ لِي.فَقَامَ النَّبِيُّ ﷺ عَلَى الْمِنْبَرِ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ وَقَالَ " مَا بَالُ الْعَامِلِ نَبْعَثُهُ فَيَجِيءُ فَيَقُولُ هَذَا لَكُمْ وَهَذَا أُهْدِيَ لِي . أَلاَّ جَلَسَ فِي بَيْتِ أُمِّهِ أَوْ أَبِيهِ فَيَنْظُرَ أَيُهْدَى لَهُ أَمْ لاَ لاَ يَأْتِي أَحَدٌ مِنْكُمْ بِشَىْءٍ مِنْ ذَلِكَ إِلاَّ جَاءَ بِهِ يَوْمَ الْقِيَامَةِ إِنْ كَانَ بَعِيرًا فَلَهُ رُغَاءٌ أَوْ بَقَرَةً فَلَهَا خُوَارٌ أَوْ شَاةً تَيْعَرُ " . ثُمَّ رَفَعَ يَدَيْهِ حَتَّى رَأَيْنَا عُفْرَةَ إِبْطَيْهِ ثُمَّ قَالَ " اللَّهُمَّ هَلْ بَلَّغْتُ اللَّهُمَّ هَلْ بَلَّغْتُ " .
আবূ হুমায়দ আস্ সা'ইদী (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) আয্দ গোত্রের এক লোককে যাকাত আদায়কারী নিয়োগ করেন। তার নাম ইবনুল লুতবিয়্যাহ। তবে ইবনুস সারহ বলেছেন তার নাম ইবনুল উতবিয়্যাহ। সে কর্মস্থল হতে মাদীনাহ্তে প্রত্যাবর্তন করে রাসূলুল্লাহকে বললো, এগুলো আপনাদের, আর এগুলো আমাকে উপঢৌকন দেয়া হয়েছে।নবী (ﷺ) মিম্বারে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা ও গুণগান করে বললেনঃ কর্মচারীর কি হলো! আমরা তাকে দায়িত্ব দিয়ে প্রেরণ করি। আর সে ফিরে এসে বলে, এটা আপনাদের আর এটা আমাকে হাদিয়া দেয়া হয়েছে। সে তার পিতা-মাতার ঘরে বসে থেকে দেখুক তাকে কেউ উপঢৌকন দেয় কিনা? তোমাদের মধ্যকার যে-ই এভাবে কোন কিছু গ্রহণ করবে সে তা নিয়ে কিয়ামতের দিন উপস্থিত হবে। যদি সেটা উট, গাভী কিংবা বকরী হয়, তা চিৎকার করবে। অতঃপর তিনি তাঁর দু’ হাত এতোটা উঁচু করেন যে, আমরা তার বগলের শুভ্রতা দেখলাম। তিনি বললেনঃ হে আল্লাহ! আমি কি পৌছে দিয়েছি, হে আল্লাহ! আমি কি পৌছে দিয়েছি।
সুনানে আবূ দাউদ হাদিস ২৯৪৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে ইবনুল লুতবিয়া বা ইবনুল উতবিয়ার ঘটনা এসেছে। নবী صلى الله عليه وسلم তাকে যাকাত আদায়কারী হিসেবে পাঠিয়েছিলেন। ফিরে এসে সে বলল, কিছু সম্পদ আপনাদের, আর কিছু আমাকে হাদিয়া দেওয়া হয়েছে। তখন নবী صلى الله عليه وسلم মিম্বারে দাঁড়িয়ে বললেন, আমরা কর্মচারী পাঠাই, আর সে এসে বলে—এটা আপনাদের, এটা আমাকে হাদিয়া। সে যদি তার পিতা-মাতার ঘরে বসে থাকত, তবে কি তাকে কেউ হাদিয়া দিত? এই কথায় দায়িত্বে থাকা ব্যক্তির হাদিয়া, ঘুষ এবং আত্মসাৎ সম্পর্কে স্পষ্ট সতর্কতা আছে। নবী صلى الله عليه وسلم আরও বলেন, কেউ এমন কিছু নিলে কিয়ামতের দিন তা নিয়ে উপস্থিত হবে—উট, গাভী বা ছাগল হলে তার শব্দও থাকবে। হাদিসটি জনদায়িত্বে স্বচ্ছতার শক্ত শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দায়িত্বের কারণে পাওয়া ব্যক্তিগত হাদিয়া সন্দেহজনক হতে পারে।
- কর্মচারীর পদ ব্যবহার করে হাদিয়া নেওয়া থেকে সতর্ক থাকতে হবে।
- আত্মসাৎ করা জিনিস কিয়ামতের দিন দায় হিসেবে আসতে পারে।
- নবী صلى الله عليه وسلم বিষয়টি প্রকাশ্যে সতর্ক করে উম্মতকে শিক্ষা দিয়েছেন।
