২০/১৪. অধ্যায়ঃ
ফাইলব্ধ মাল বণ্টন করা
সুনানে আবু দাউদ : ২৯৫৩
সুনানে আবু দাউদহাদিস নম্বর ২৯৫৩
حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، ح وَحَدَّثَنَا ابْنُ الْمُصَفَّى، قَالَ حَدَّثَنَا أَبُو الْمُغِيرَةِ، جَمِيعًا عَنْ صَفْوَانَ بْنِ عَمْرٍو، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا أَتَاهُ الْفَىْءُ قَسَمَهُ فِي يَوْمِهِ فَأَعْطَى الآهِلَ حَظَّيْنِ وَأَعْطَى الْعَزَبَ حَظًّا . زَادَ ابْنُ الْمُصَفَّى فَدُعِينَا وَكُنْتُ أُدْعَى قَبْلَ عَمَّارٍ فَدُعِيتُ فَأَعْطَانِي حَظَّيْنِ وَكَانَ لِي أَهْلٌ ثُمَّ دُعِيَ بَعْدِي عَمَّارُ بْنُ يَاسِرٍ فَأَعْطَى لَهُ حَظًّا وَاحِدًا .
আওফ ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
যখন রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে ফাই (যুদ্ধলব্ধ) সম্পদ আসত, তিনি সেই দিনই তা বণ্টন করতেন। তিনি বিবাহিতদের দুই ভাগ এবং অবিবাহিতদের এক ভাগ দিতেন। ইবনুল মুসাফ্ফা বর্ণনায় রয়েছে, আমাদেরকে ডাকা হলো, আর আমাকে আম্মার এর পূর্বে ডাকা হলো। আমাকে ডেকে তিনি দুই ভাগ দিলেন। কারণ আমার পরিবার ছিল। আমার পর আম্মার ইবনু ইয়াসির কে ডাকা হলো। (অবিবাহিত বলে) তাকে এক ভাগ দেয়া হলো।
