২০/১৯. অধ্যায়ঃ

গনীমাতের মালে রাসূলুল্লাহ (ﷺ)-এর বিশেষ অংশ (সাফী)

সুনানে আবু দাউদহাদিস নম্বর ২৯৬৮

حَدَّثَنَا يَزِيدُ بْنُ خَالِدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ عُقَيْلِ بْنِ خَالِدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهَا أَخْبَرَتْهُ أَنَّ فَاطِمَةَ بِنْتَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَرْسَلَتْ إِلَى أَبِي بَكْرٍ الصِّدِّيقِ رضى الله عنه تَسْأَلُهُ مِيرَاثَهَا مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِمَّا أَفَاءَ اللَّهُ عَلَيْهِ بِالْمَدِينَةِ وَفَدَكَ وَمَا بَقِيَ مِنْ خُمُسِ خَيْبَرَ ‏.‏ فَقَالَ أَبُو بَكْرٍ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ لاَ نُورَثُ مَا تَرَكْنَا صَدَقَةٌ إِنَّمَا يَأْكُلُ آلُ مُحَمَّدٍ مِنْ هَذَا الْمَالِ ‏"‏ ‏.‏ وَإِنِّي وَاللَّهِ لاَ أُغَيِّرُ شَيئًا مِنْ صَدَقَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ حَالِهَا الَّتِي كَانَتْ عَلَيْهِ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَلأَعْمَلَنَّ فِيهَا بِمَا عَمِلَ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَأَبَى أَبُو بَكْرٍ رضى الله عنه أَنْ يَدْفَعَ إِلَى فَاطِمَةَ عَلَيْهَا السَّلاَمُ مِنْهَا شَيْئًا ‏.‏

নাবী (ﷺ) এর স্ত্রী ‘আয়িশাহ (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি উরওয়াহ ইবনু যুবাইর (রহঃ)-কে জানান যে, রাসূলুল্লাহ (ﷺ)-এর মেয়ে ফাতিমা (রাঃ) আবু বকর সিদ্দিক (রাঃ)-এর নিকট লোক পাঠালেন। তিনি তাঁর কাছে রাসূলুল্লাহ (ﷺ)-এর পরিত্যক্ত সম্পদে তাঁর ওয়ারিসী স্বত্ব দাবি করলেন।উক্ত সম্পদ আল্লাহ তাঁর রাসূলকে মদিনায় ও ফাদাক ফাই হিসাবে এবং খায়বারে গনীমাতের এক-পঞ্চমাংশ হিসাবে দান করেন।আবু বকর (রাঃ) বললেন, নিশ্চয়ই রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ “আমাদের কোন ওয়ারিস নেই, আমাদের পরিত্যক্ত জিনিস সদাকাহ গণ্য।” মুহাম্মদ (ﷺ)-এর পরিবার এ সম্পদ থেকে কেবল ভরণপোষণের পরিমাণ গ্রহণ করবে।আল্লাহর শপথ! রাসূলুল্লাহ (ﷺ)-এর জীবদ্দশায় তাঁর এ সদাকাহর যে বৈশিষ্ট্য ছিল আমি তার কিছুমাত্র পরিবর্তন করব না। এ সম্পদের ব্যাপারে আমি ঐ নীতিই অনুসরণ করব যা রাসূলুল্লাহ (ﷺ) করেছেন।আবু বকর (রাঃ) উক্ত সম্পদের অংশ ফাতিমা (রাঃ)-এর নিকট হস্তান্তর করতে অসম্মতি জানান।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন