২০/১৯. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ২৯৭১ - বিনা যুদ্ধে অর্জিত ফাই
গনীমাতের মালে রাসূলুল্লাহ (ﷺ)-এর বিশেষ অংশ (সাফী)
বিনা যুদ্ধে অর্জিত ফাই সম্পদ ও তার বণ্টন
সুনানে আবূ দাউদ : ২৯৭১
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২৯৭১
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا ابْنُ ثَوْرٍ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، فِي قَوْلِهِ ﴾فَمَا أَوْجَفْتُمْ عَلَيْهِ مِنْ خَيْلٍ وَلاَ رِكَابٍ﴿ قَالَ صَالَحَ النَّبِيُّ ﷺ أَهْلَ فَدَكَ وَقُرًى قَدْ سَمَّاهَا لاَ أَحْفَظُهَا وَهُوَ مُحَاصِرٌ قَوْمًا آخَرِينَ فَأَرْسَلُوا إِلَيْهِ بِالصُّلْحِ قَالَ ﴾فَمَا أَوْجَفْتُمْ عَلَيْهِ مِنْ خَيْلٍ وَلاَ رِكَابٍ﴿ يَقُولُ بِغَيْرِ قِتَالٍ قَالَ الزُّهْرِيُّ وَكَانَتْ بَنُو النَّضِيرِ لِلنَّبِيِّ ﷺ خَالِصًا لَمْ يَفْتَحُوهَا عَنْوَةً افْتَتَحُوهَا عَلَى صُلْحٍ فَقَسَمَهَا النَّبِيُّ ﷺ بَيْنَ الْمُهَاجِرِينَ لَمْ يُعْطِ الأَنْصَارَ مِنْهَا شَيْئًا إِلاَّ رَجُلَيْنِ كَانَتْ بِهِمَا حَاجَةٌ .
আয-যুহরী (রহঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর বাণীঃ “তা অর্জনের জন্য তোমরা ঘোড়া বা উট দৌড়াওনি......” এ সম্পর্কে বলেন, নবী (ﷺ) ফাদাক এবং আরেকটি গ্রামের লোকদের সাথে সন্ধি করেন। (যুহরী) গ্রামের নাম উল্লেখ করলেও আমি (মা’মার) তা স্মরণ রাখিনি। তিনি এ সময় আরেকটি জনপদ অবরোধ করেন। তারা নবী (ﷺ)-কে সন্ধির প্রস্তাব করে। মহান আল্লাহ বললেনঃ “তা অর্জনের জন্য তোমরা ঘোড়া বা উট হাঁকাওনি”। অর্থাৎ তা বিনা যুদ্ধে অর্জিত।যুহুরী বলেন, বনু নাযীর গোত্রের এলাকাও নবী (ﷺ) এর ইচ্ছাধীন ছিল। তারা এ এলাকাটি বল প্রয়োগে জয় করেননি, বরং জয় করেছেন সন্ধির মাধ্যমে। নবী (ﷺ) এ সম্পদ মুহাজিরদের মাঝে বণ্টন করেন এবং আনসারদের এ থেকে কিছুই দেননি। অবশ্য দু’জনকে দিয়েছেন। কারণ তাদের খুবই প্রয়োজন ছিল।
সুনানে আবূ দাউদ হাদিস ২৯৭১-এর সারসংক্ষেপ
এই হাদিসে সূরা আল-হাশরের আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, “তা অর্জনের জন্য তোমরা ঘোড়া বা উট দৌড়াওনি”—এর অর্থ হলো তা যুদ্ধ ছাড়া অর্জিত সম্পদ। যুহরী (রহঃ) বলেন, নবী (صلى الله عليه وسلم) ফাদাক এবং কিছু গ্রামের লোকদের সাথে সন্ধি করেন। বনী নযীরের এলাকাও নবী (صلى الله عليه وسلم)-এর ইচ্ছাধীন ছিল। তারা তা বলপ্রয়োগে জয় করেননি, বরং সন্ধির মাধ্যমে পেয়েছিলেন। এরপর নবী (صلى الله عليه وسلم) এই সম্পদ মুহাজিরদের মধ্যে বণ্টন করেন। আনসারদের সাধারণভাবে কিছু দেননি, তবে দুজনকে দিয়েছেন, কারণ তাঁদের প্রয়োজন ছিল। হাদিসটি ফাই সম্পদ, সন্ধির মাধ্যমে অর্জিত সম্পদ এবং প্রয়োজনভিত্তিক বণ্টনের শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ফাই সম্পদ এমন সম্পদ হতে পারে যা যুদ্ধ ছাড়া অর্জিত হয়।
- সন্ধির মাধ্যমে পাওয়া সম্পদের বিধান গনীমতের মতো নয়।
- নবী (صلى الله عليه وسلم) বণ্টনে প্রয়োজনের বিষয়টি বিবেচনা করেছেন।
- মুহাজিরদের মাঝে বণ্টন ও দুজন প্রয়োজনমন্দ আনসারকে দেওয়ার কথা এসেছে।
