২০/২১. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ২৯৯১ - কর, ফাই ও প্রশাসক
গনীমাতের মালে সেনাপতির অংশ
সুনানে আবূ দাউদ : ২৯৯১
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২৯৯১
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ مُطَرِّفٍ، عَنْ عَامِرٍ الشَّعْبِيِّ، قَالَ كَانَ لِلنَّبِيِّ ﷺ سَهْمٌ يُدْعَى الصَّفِيَّ إِنْ شَاءَ عَبْدًا وَإِنْ شَاءَ أَمَةً وَإِنْ شَاءَ فَرَسًا يَخْتَارُهُ قَبْلَ الْخُمُسِ .
আমির আশ-শাবী (রহঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) এর জন্য (গনীমাতে) বিশেষ অংশ ছিল। যা সাফী নামে আখ্যায়িত। তিনি ইচ্ছা করলে তা ক্রীতদাস, বাঁদী, ঘোড়া যাই হোক, গনীমাত থেকে এক-পঞ্চমাংশ পৃথক করার পূর্বেই নিতেন।
