২০/৩০. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ৩০৪১ - নাজরানের সন্ধি ও চুক্তির শর্ত

জিযিয়া আদায় সম্পর্কে

নাজরানের সন্ধি: চুক্তি, নিরাপত্তা ও সুদ থেকে সতর্কতা

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৩০৪১

حَدَّثَنَا مُصَرِّفُ بْنُ عَمْرٍو الْيَامِيُّ، حَدَّثَنَا يُونُسُ، - يَعْنِي ابْنَ بُكَيْرٍ - حَدَّثَنَا أَسْبَاطُ بْنُ نَصْرٍ الْهَمْدَانِيُّ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْقُرَشِيِّ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ صَالَحَ رَسُولُ اللَّهِ ﷺ أَهْلَ نَجْرَانَ عَلَى أَلْفَىْ حُلَّةٍ النِّصْفُ فِي صَفَرٍ وَالْبَقِيَّةُ فِي رَجَبٍ يُؤَدُّونَهَا إِلَى الْمُسْلِمِينَ وَعَارِيَةِ ثَلاَثِينَ دِرْعًا وَثَلاَثِينَ فَرَسًا وَثَلاَثِينَ بَعِيرًا وَثَلاَثِينَ مِنْ كُلِّ صِنْفٍ مِنْ أَصْنَافِ السِّلاَحِ يَغْزُونَ بِهَا وَالْمُسْلِمُونَ ضَامِنُونَ لَهَا حَتَّى يَرُدُّوهَا عَلَيْهِمْ إِنْ كَانَ بِالْيَمَنِ كَيْدٌ أَوْ غَدْرَةٌ عَلَى أَنْ لاَ تُهْدَمَ لَهُمْ بَيْعَةٌ وَلاَ يُخْرَجُ لَهُمْ قَسٌّ وَلاَ يُفْتَنُوا عَنْ دِينِهِمْ مَا لَمْ يُحْدِثُوا حَدَثًا أَوْ يَأْكُلُوا الرِّبَا . قَالَ إِسْمَاعِيلُ فَقَدْ أَكَلُوا الرِّبَا .قَالَ أَبُو دَاوُدَ إِذَا نَقَضُوا بَعْضَ مَا اشْتَرَطَ عَلَيْهِمْ فَقَدْ أَحْدَثُوا .

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) নাজরানের খৃস্টানদের সাথে বছরে দুই হাজার জোড়া কাপড় দেয়ার শর্তে সন্ধি করেন। তারা অর্ধেক কাপড় সফর মাসে এবং অবশিষ্ট অর্ধেক রজব মাসে মুসলিমদের নিকট পরিশোধ করবে এবং তারা তিরিশটি লৌহবর্ম, তিরিশটি ঘোড়া, তিরিশটি উট এবং প্রত্যেক প্রকারের তিরিশটি করে যুদ্ধাস্ত্র তাদেরকে জিহাদের জন্য ধার হিসেবে প্রদান করবে। কেউ যদি ইয়ামানে বিশ্বাসঘাতকা করে কিংবা বিদ্রোহ করে তাহলে তা দমনের জন্য এ অস্ত্র ব্যবহার করা হবে। যুদ্ধের পর মুসলিমরা এগুলো তাদেরকে ফেরত দিতে বাধ্য থাকবে।এ ধার দেয়ার বিনিময়ে তাদের গীর্জাসমূহ ধ্বংস করা হবে না, তাদের পুরোহিতদের বিতাড়িত করা হবে না এবং তাদের ধর্মের উপর হস্তক্ষেপ করা হবে না। চুক্তির এ শর্তগুলো ততক্ষণই বলবৎ থাকবে যতক্ষণ তারা বিরূপ পরিস্থিত সৃষ্টি না করবে এবং সুদের ব্যবসায় না জড়াবে। বর্ণনাকারী ইসমাঈল বলেন, নাজরানবাসীরা সুদের ব্যবসায় জড়িয়ে চুক্তির শর্ত ভঙ্গ করে। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, তাদের উপর আরোপিত শর্তের কোনোটি ভঙ্গ করলেই তারা বিরূপ পরিস্থিতি সৃষ্টি করলো।

সুনানে আবূ দাউদ হাদিস ৩০৪১-এর সারসংক্ষেপ

এই হাদিসে নাজরানের খ্রিস্টানদের সঙ্গে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর একটি সন্ধির কথা এসেছে। এখানে মূল বিষয় হলো চুক্তি পালন, ধর্মীয় নিরাপত্তা এবং সুদ থেকে দূরে থাকা। চুক্তিতে বছরে দুই হাজার জোড়া কাপড় দেওয়ার কথা ছিল—অর্ধেক সফরে, বাকি অর্ধেক রজবে। প্রয়োজনে যুদ্ধাস্ত্র, ঘোড়া, উট ও লৌহবর্ম ধার দেওয়ার কথাও ছিল। তবে মুসলিমরা সেগুলো ফেরত দিতে বাধ্য থাকবে—এতে আমানত ও দায়বদ্ধতার শিক্ষা আছে। একই সঙ্গে তাদের গির্জা ধ্বংস না করা, পুরোহিত বিতাড়ন না করা এবং ধর্মে বাধা না দেওয়ার শর্ত ছিল। তবে শর্ত ছিল, তারা বিরূপ পরিস্থিতি সৃষ্টি করবে না এবং সুদের ব্যবসায় জড়াবে না। বর্ণনাকারী বলেন, তারা সুদে জড়িয়ে শর্ত ভঙ্গ করেছিল।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • চুক্তি হলে উভয় পক্ষের নির্ধারিত শর্ত স্পষ্টভাবে মানা জরুরি।
  • ধার নেওয়া যুদ্ধাস্ত্র বা সম্পদ ফেরত দেওয়ার দায়িত্ব থাকে।
  • ধর্মীয় স্থাপনা ও ধর্মপালনের নিরাপত্তা চুক্তির অংশ হতে পারে।
  • সুদে জড়ানো চুক্তিভঙ্গের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন