২০/৩৩. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ৩০৫০ - আহলে কিতাবের অধিকার ও সুন্নাহ

যিম্মীদের ব্যবসায়ের লাভ থেকে এক-দশমাংশ (উশর) আদায় সম্পর্কে

আহলে কিতাবের অধিকার: অনুমতি, সম্পদ ও সুন্নাহর গুরুত্ব

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৩০৫০

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى، حَدَّثَنَا أَشْعَثُ بْنُ شُعْبَةَ، حَدَّثَنَا أَرْطَاةُ بْنُ الْمُنْذِرِ، قَالَ سَمِعْتُ حَكِيمَ بْنَ عُمَيْرٍ أَبَا الأَحْوَصِ، يُحَدِّثُ عَنِ الْعِرْبَاضِ بْنِ سَارِيَةَ السُّلَمِيِّ، قَالَ نَزَلْنَا مَعَ النَّبِيِّ ﷺ خَيْبَرَ وَمَعَهُ مَنْ مَعَهُ مِنْ أَصْحَابِهِ وَكَانَ صَاحِبُ خَيْبَرَ رَجُلاً مَارِدًا مُنْكَرًا فَأَقْبَلَ إِلَى النَّبِيِّ ﷺ فَقَالَ يَا مُحَمَّدُ أَلَكُمْ أَنْ تَذْبَحُوا حُمُرَنَا وَتَأْكُلُوا ثَمَرَنَا وَتَضْرِبُوا نِسَاءَنَا فَغَضِبَ يَعْنِي النَّبِيَّ ﷺ وَقَالَ " يَا ابْنَ عَوْفٍ ارْكَبْ فَرَسَكَ ثُمَّ نَادِ أَلاَ إِنَّ الْجَنَّةَ لاَ تَحِلُّ إِلاَّ لِمُؤْمِنٍ وَأَنِ اجْتَمِعُوا لِلصَّلاَةِ " .قَالَ فَاجْتَمَعُوا ثُمَّ صَلَّى بِهِمُ النَّبِيُّ ﷺ ثُمَّ قَامَ فَقَالَ " أَيَحْسَبُ أَحَدُكُمْ مُتَّكِئًا عَلَى أَرِيكَتِهِ قَدْ يَظُنُّ أَنَّ اللَّهَ لَمْ يُحَرِّمْ شَيْئًا إِلاَّ مَا فِي هَذَا الْقُرْآنِ أَلاَ وَإِنِّي وَاللَّهِ قَدْ وَعَظْتُ وَأَمَرْتُ وَنَهَيْتُ عَنْ أَشْيَاءَ إِنَّهَا لَمِثْلُ الْقُرْآنِ أَوْ أَكْثَرُ وَأَنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَمْ يُحِلَّ لَكُمْ أَنْ تَدْخُلُوا بُيُوتَ أَهْلِ الْكِتَابِ إِلاَّ بِإِذْنٍ وَلاَ ضَرْبَ نِسَائِهِمْ وَلاَ أَكْلَ ثِمَارِهِمْ إِذَا أَعْطَوْكُمُ الَّذِي عَلَيْهِمْ " .

‘ইর্বায ইবনু সারিয়াহ (রাঃ) হতে বর্ণিতঃ

আমরা নবী (ﷺ) এর সাথে খায়বারে অবতরণ করলাম। তখন তাঁর সাথে সাহাবীও ছিলেন। খায়বার অঞ্চলের নেতা ছিলো দুষ্টস্বভাবের বিদ্রোহী ব্যক্তি। সে নবী (ﷺ) এর সামনে এসে বললো, হে মুহাম্মাদ! আমাদের গাধাগুলোকে যাবাহ করা, আমাদের ফল খাওয়া এবং আমাদের নারীদের নির্যাতন করা কি তোমাদের জন্য বৈধ? একথা শুনে নবী (ﷺ) রাগান্বিত হলেন। তিনি ইবনু ‘আওফকে বললেনঃ তুমি ঘোড়ায় চড়ে ঘোষণা করো : “মুমিন ব্যক্তি ছাড়া কারো জন্য জান্নাত হালাল নয়; তোমরা সালাতের জন্য একত্র হও।”বর্ণনাকারী বলেন, সাহাবীগণ একত্র হলে নবী (ﷺ) তাদেরকে নিয়ে সালাত আদায় করলেন; তারপর দাঁড়িয়ে বললেনঃ তোমাদের কেউ কি তার আসনে হেলান দিয়ে বসে এরূপ মত ব্যক্ত করবে যে, আল্লাহ্‌র এই কোরআনে যা আছে তা ব্যতীত আর কিছুই হারাম করেননি। সাবধান! আল্লাহ্‌র শপথ! নিশ্চয়ই আমি তোমাদেরকে কোন কোন বিষয়ে উপদেশ দিয়েছি। আমি তোমাদেরকে যা করার নির্দেশ দিয়েছি এবং যা থেকে বিরত থাকতে বলেছি তা কোরআনেরই অনুরূপ বা তার অতিরিক্ত। আল্লাহ্‌ তোমাদের জন্য আহলে কিতাবদের ঘরে তাদের অনুমতি ছাড়া প্রবেশ করা, তাদের নারীদের নির্যাতন করা এবং তাদের উপর ধার্যকৃত জিয্‌য়া তোমাদের প্রদান করলে তাদের ফল খাওয়া হালাল করেননি।

সুনানে আবূ দাউদ হাদিস ৩০৫০-এর সারসংক্ষেপ

এই হাদিসে খায়বারের একটি ঘটনা এসেছে। খায়বারের নেতা অভিযোগ করে বলে, তাদের গাধা জবেহ করা, ফল খাওয়া এবং নারীদের নির্যাতন করা কি মুসলিমদের জন্য জায়েয? নবী (صلى الله عليه وسلم) রাগান্বিত হন এবং ঘোষণা করান—জান্নাত মুমিন ছাড়া কারো জন্য হালাল নয়; তারপর সবাইকে সালাতের জন্য একত্র হতে বলা হয়। সালাতের পর রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, কেউ যেন এমন ধারণা না করে যে কুরআনে যা আছে শুধু তাই হারাম; তিনি যে উপদেশ, আদেশ ও নিষেধ দিয়েছেন, তা মান্য। এরপর তিনি বলেন, আহলে কিতাবের ঘরে অনুমতি ছাড়া প্রবেশ, তাদের নারীদের নির্যাতন এবং তারা জিযিয়া দিলে তাদের ফল খাওয়া হালাল নয়। এই হাদিসে সুন্নাহর কর্তৃত্ব ও অমুসলিম অধিকার—দুইটি বিষয় স্পষ্ট।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আহলে কিতাবের ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না।
  • চুক্তিবদ্ধ মানুষের নারী ও সম্পদে অন্যায় করা হারাম হিসেবে এসেছে।
  • নবী (صلى الله عليه وسلم)-এর আদেশ-নিষেধ মানা ঈমানের অংশ।
  • জিযিয়া আদায় হলে অতিরিক্তভাবে তাদের ফল খাওয়া বৈধ নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন