২০/৩৬. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ৩০৬০ - কর, ফাই ও প্রশাসক
কাউকে জায়গীর হিসাবে জমি দেয়া
সুনানে আবূ দাউদ : ৩০৬০
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৩০৬০
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ، عَنْ فِطْرٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ عَمْرِو بْنِ حُرَيْثٍ، قَالَ خَطَّ لِي رَسُولُ اللَّهِ ﷺ دَارًا بِالْمَدِينَةِ بِقَوْسٍ وَقَالَ «أَزِيدُكَ أَزِيدُكَ» .
‘আমর ইবনু হুরায়স (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) মদিনায় আমাকে ঘর বানানোর জন্য একখণ্ড জমি দান করেন এবং তীরের ফলা দিয়ে এর সীমা নির্ধারণ করেন। তিনি বলেনঃ আমি তোমাকে আরো দিবো, আরো দিবো।
