২১/৩. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ৩০৯৩ - বিপদ, গুনাহ ও সহজ হিসাব
মহিলা রোগীর সেবা করা
বিপদে গুনাহ দূর ও সহজ হিসাবের শিক্ষা
সুনানে আবূ দাউদ : ৩০৯৩
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৩০৯৩
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، - قَالَ أَبُو دَاوُدَ وَهَذَا لَفْظُ ابْنِ بَشَّارٍ - عَنْ أَبِي عَامِرٍ الْخَزَّازِ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي لأَعْلَمُ أَشَدَّ آيَةٍ فِي الْقُرْآنِ قَالَ " أَيَّةُ آيَةٍ يَا عَائِشَةُ " . قَالَتْ قَوْلُ اللَّهِ تَعَالَى { مَنْ يَعْمَلْ سُوءًا يُجْزَ بِهِ } قَالَ " أَمَا عَلِمْتِ يَا عَائِشَةُ أَنَّ الْمُؤْمِنَ تُصِيبُهُ النَّكْبَةُ أَوِ الشَّوْكَةُ فَيُكَافَأُ بِأَسْوَإِ عَمَلِهِ وَمَنْ حُوسِبَ عُذِّبَ " . قَالَتْ أَلَيْسَ اللَّهُ يَقُولُ { فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا } قَالَ " ذَاكُمُ الْعَرْضُ يَا عَائِشَةُ مَنْ نُوقِشَ الْحِسَابَ عُذِّبَ " . قَالَ أَبُو دَاوُدَ وَهَذَا لَفْظُ ابْنِ بَشَّارٍ قَالَ أَخْبَرَنَا ابْنُ أَبِي مُلَيْكَةَ .
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি বললাম : হে আল্লাহ্র রাসূল! মহান আল্লাহ্র কিতাবের সবচেয়ে কঠোর আয়াতটি আমি অবশ্যই অবহিত আছি। তিনি জিজ্ঞেস করলেন : হে ‘আয়িশাহ! সেটি কোন আয়াত?আমি বললামঃ মহান আল্লাহ্র বাণী : “কেউ পাপ করলে তার প্রতিফলন সেই পাবে এবং সে আল্লাহ্র বিপক্ষে কোন বন্ধু ও সাহায্যকারী পাবে না” (সূরা আন-নিসা : ১২৩)।তিনি বললেনঃ হে ‘আয়িশাহ! তুমি কি জানো, কোন মুসলিম যখন বিপদগ্রস্ত বা নির্যাতিত হয়, এতে তার আমলের মন্দ দিকগুলো দূরীভূত হয়ে যায়। যে ব্যক্তির হিসাব নেয়া হবে সে মারা পড়বে বা শাস্তি পাবে।‘আয়িশাহ (রাঃ) বললেন, আল্লাহ্ কি বলেননি, “যার আমলনামা তার ডান হাতে দেয়া হবে তার হিসাব সহজে গ্রহণ করা হবে” (সূরা আল-ইনশিক্বাক্ব : ৮)।তিনি বললেনঃ হে ‘আয়িশাহ! এর অর্থ আমল পেশ করা। অন্যথায় যার হিসাবে কড়াকড়ি হবে সে তো মারা পড়বে।
সুনানে আবূ দাউদ হাদিস ৩০৯৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে আয়িশা রাঃ একটি আয়াত সম্পর্কে প্রশ্ন করেন—কেউ পাপ করলে তার প্রতিফল পাবে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তাকে বলেন, মুমিন যখন বিপদগ্রস্ত হয় বা কাঁটার আঘাত পায়, এতে তার মন্দ আমলের দিকগুলো দূর হয়। এরপর তিনি বলেন, যার হিসাব নেওয়া হবে, সে শাস্তি পাবে। আয়িশা রাঃ তখন সহজ হিসাবের আয়াত উল্লেখ করেন। নবী صلى الله عليه وسلم ব্যাখ্যা করেন, সেটি আমল পেশ করা; আর যার হিসাবের কড়াকড়ি হবে, সে শাস্তি পাবে। এখানে বিপদ, গুনাহের কাফফারা, কিয়ামতের হিসাব এবং আল্লাহর ন্যায়বিচারের শিক্ষা এসেছে। হাদিসটি কষ্টের সময় মুমিনকে ধৈর্য ও আত্মসমালোচনার দিকে ডাকে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মুমিনের বিপদ বা কাঁটার আঘাতও গুনাহ দূর করার কারণ হতে পারে।
- সহজ হিসাব মানে আমল পেশ হওয়া—হাদিসে এমন ব্যাখ্যা এসেছে।
- কড়া হিসাব শাস্তির কারণ হিসেবে উল্লেখ হয়েছে।
- কষ্টের সময় নিজের আমল নিয়ে ভাবা মুমিনের জন্য উপকারী।
