২১/৭. অধ্যায়ঃ
ওযু করে রোগী দেখতে যাওয়ার ফজিলত
সুনানে আবু দাউদ : ৩১০০
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৩১০০
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنِ الْحَكَمِ، عَنْ أَبِي جَعْفَرٍ عَبْدِ اللَّهِ بْنِ نَافِعٍ، قَالَ - وَكَانَ نَافِعٌ غُلاَمَ الْحَسَنِ بْنِ عَلِيٍّ - قَالَ جَاءَ أَبُو مُوسَى إِلَى الْحَسَنِ بْنِ عَلِيٍّ يَعُودُهُ . قَالَ أَبُو دَاوُدَ وَسَاقَ مَعْنَى حَدِيثِ شُعْبَةَ . قَالَ أَبُو دَاوُدَ أُسْنِدَ هَذَا عَنْ عَلِيٍّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْ غَيْرِ وَجْهٍ صَحِيحٍ .
আবূ জাফর ‘আবদুল্লাহ ইবনু নাফি (রহঃ) হতে বর্ণিতঃ
একদা আল-হাসান ইবন আলী (রাঃ) অসুস্থ হলে তাকে আবু মূসা (রাঃ) দেখতে আসেন। আবু দাঊদ (রহঃ) বলেন, এ হাদীসের বর্ণনা শু'বাহ (রহঃ) কর্তৃক বর্ণিত হাদীসের অনুরূপ। আবু দাঊদ (রহঃ) বলেন, হাদীসের সানাদসূত্র নবী (ﷺ) পর্যন্ত মারফু করা হয়েছে, তবে এটি যথার্থ নয়।
