২১/৩০. অধ্যায়ঃ
মৃতের পরিবারের জন্য খাদ্য প্রেরণ
সুনানে আবু দাউদ : ৩১৩২
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৩১৩২
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنِي جَعْفَرُ بْنُ خَالِدٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " اصْنَعُوا لآلِ جَعْفَرٍ طَعَامًا فَإِنَّهُ قَدْ أَتَاهُمْ أَمْرٌ شَغَلَهُمْ " .
আবদুল্লাহ ইবনু জা’ফর (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমরা জাফর পরিবারের জন্য খাবার তৈরি করো। কারণ তাদের কাছে এমন দুঃসংবাদ এসেছে যা তাদেরকে ব্যস্ত রাখবে।
হাসানঃ ইবনু মাজাহ (১৬১০-১৬১১), মিশকাত (১৭৩৯)।
