১/১২৩. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ৩১৪ - হায়িয শেষে গোসলের সুন্নাহ পদ্ধতি
হায়িয থেকে পবিত্র হওয়ার গোসলের নিয়ম
হায়িয থেকে পবিত্র হওয়ার পর গোসলের নিয়ম
সুনানে আবূ দাউদ : ৩১৪
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৩১৪
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، أَخْبَرَنَا سَلاَّمُ بْنُ سُلَيْمٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُهَاجِرٍ، عَنْ صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ دَخَلَتْ أَسْمَاءُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ تَغْتَسِلُ إِحْدَانَا إِذَا طَهُرَتْ مِنَ الْمَحِيضِ قَالَ " تَأْخُذُ سِدْرَهَا وَمَاءَهَا فَتَوَضَّأُ ثُمَّ تَغْسِلُ رَأْسَهَا وَتَدْلُكُهُ حَتَّى يَبْلُغَ الْمَاءُ أُصُولَ شَعْرِهَا ثُمَّ تُفِيضُ عَلَى جَسَدِهَا ثُمَّ تَأْخُذُ فِرْصَتَهَا فَتَطَّهَّرُ بِهَا " . قَالَتْ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ أَتَطَهَّرُ بِهَا قَالَتْ عَائِشَةُ فَعَرَفْتُ الَّذِي يَكْنِي عَنْهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقُلْتُ لَهَا تَتَّبِعِينَ بِهَا آثَارَ الدَّمِ .
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আসমা (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ) -এর নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল! আমাদের কেউ হায়িয থেকে পবিত্র হয়ে কিভাবে গোসল করবে? তিনি বললেনঃ প্রথমে বরই পাতা মিশ্রিত পানি দিয়ে ওজু করবে। তারপর মাথা ধৌত করবে ও তা রগড়াবে, যেন চুলের গোড়ায় পানি পৌঁছে যায়। তারপর সমস্ত শরীরে পানি ঢেলে দিবে। অতঃপর কাপড়ের টুকরা দিয়ে (রক্ত লেগে থাকার স্থান) পরিষ্কার করবে। আসমা (রাঃ) বললেন, হে আল্লাহর রাসূল! তা দিয়ে কিভাবে পরিষ্কার করবো। ‘আয়িশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইশারা-ইঙ্গিতে যা বোঝাতে চেয়েছেন আমি তা বুঝতে পেরেছি। আমি তাঁকে বললাম, (লজ্জাস্থানের) যে জায়গায় রক্ত লেগে থাকে কাপড় দিয়ে রগড়ে তা পরিষ্কার করবে।
সুনানে আবূ দাউদ হাদিস ৩১৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে আসমা (রাঃ) রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে জানতে চান, হায়িয থেকে পবিত্র হলে একজন নারী কীভাবে গোসল করবে। উত্তরে নবী (صلى الله عليه وسلم) বলেন, সে বরই পাতা মিশ্রিত পানি নেবে এবং ওজু করবে। তারপর মাথা ধোবে এবং ভালোভাবে রগড়াবে, যেন চুলের গোড়ায় পানি পৌঁছে যায়। এরপর পুরো শরীরে পানি ঢেলে দেবে। তারপর কাপড়ের টুকরা দিয়ে রক্ত লেগে থাকা স্থান পরিষ্কার করবে। আসমা (রাঃ) বিষয়টি আরও বুঝতে চাইলে আয়িশা (রাঃ) তাকে বুঝিয়ে দেন যে রক্তের দাগের জায়গা কাপড় দিয়ে মুছে পরিষ্কার করতে হবে। এই হাদিসে হায়িয শেষে গোসলের নিয়ম, শরীরের পরিচ্ছন্নতা এবং নারীদের প্রয়োজনীয় প্রশ্নের সুন্দর উত্তর পাওয়া যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- হায়িয শেষে গোসলের আগে ওজুর কথা এসেছে।
- মাথা রগড়ে চুলের গোড়ায় পানি পৌঁছানোর নির্দেশ আছে।
- পুরো শরীরে পানি ঢেলে গোসল সম্পন্ন করার কথা বলা হয়েছে।
- রক্তের দাগ থাকা স্থান কাপড় দিয়ে পরিষ্কার করতে বলা হয়েছে।
