২১/৪৭. অধ্যায়ঃ
লাশের জন্য (সম্মানার্থে) দাঁড়ানো
সুনানে আবু দাউদ : ৩১৭৩
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৩১৭৩
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا سُهَيْلُ بْنُ أَبِي صَالِحٍ، عَنِ ابْنِ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا تَبِعْتُمُ الْجَنَازَةَ فَلاَ تَجْلِسُوا حَتَّى تُوضَعَ " . قَالَ أَبُو دَاوُدَ رَوَى هَذَا الْحَدِيثَ الثَّوْرِيُّ عَنْ سُهَيْلٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ فِيهِ حَتَّى تُوضَعَ بِالأَرْضِ وَرَوَاهُ أَبُو مُعَاوِيَةَ عَنْ سُهَيْلٍ قَالَ حَتَّى تُوضَعَ فِي اللَّحْدِ . قَالَ أَبُو دَاوُدَ وَسُفْيَانُ أَحْفَظُ مِنْ أَبِي مُعَاوِيَةَ .
ইবনু আবূ সাঈদ আল-খুদরী (রহঃ) হতে তার পিতার সুত্র হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা যখন লাশের অনুসরণ করবে তখন তা নামিয়ে না রাখা পর্যন্ত বসবে না। আবু দাউদ (রহঃ) বলেন, সুফিয়ান সাওরী এ হাদিসটি সুহাইলের সূত্রে বর্ণনা করেছেন। তিনি তার পিতা হতে আবু হুরাইরা (রাঃ) সূত্রে বর্ণনা করেছেন। তাতে রয়েছে: লাশ মাটিতে না নামানো পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। আবু মুয়াবিয়া-ও হাদিসটি সুহাইলের সূত্রে বর্ণনা করেছেন। তাতে রয়েছে: লাশ কবরে না নামানো পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। আবু দাউদ (রহঃ) বলেন, সুফিয়ান (রহঃ) আবু মুয়াবিয়ার তুলনায় অধিক স্মৃতি সম্পন্ন।
