২১/৫১. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ৩১৮৫ - আত্মহত্যাকারীর জানাজা প্রসঙ্গ
ইমাম আত্মহত্যাকারীর জানাজা পড়বে না
আত্মহত্যাকারীর জানাজা ও মৃত্যু সংবাদ
সুনানে আবূ দাউদ : ৩১৮৫
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৩১৮৫
حَدَّثَنَا ابْنُ نُفَيْلٍ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا سِمَاكٌ، حَدَّثَنِي جَابِرُ بْنُ سَمُرَةَ، قَالَ مَرِضَ رَجُلٌ فَصِيحَ عَلَيْهِ فَجَاءَ جَارُهُ إِلَى رَسُولِ اللَّهِ ﷺ فَقَالَ لَهُ إِنَّهُ قَدْ مَاتَ . قَالَ «وَمَا يُدْرِيكَ» . قَالَ أَنَا رَأَيْتُهُ . قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " إِنَّهُ لَمْ يَمُتْ " . قَالَ فَرَجَعَ فَصِيحَ عَلَيْهِ فَجَاءَ إِلَى رَسُولِ اللَّهِ ﷺ فَقَالَ إِنَّهُ قَدْ مَاتَ . فَقَالَ النَّبِيُّ ﷺ " إِنَّهُ لَمْ يَمُتْ " .فَرَجَعَ فَصِيحَ عَلَيْهِ فَقَالَتِ امْرَأَتُهُ انْطَلِقْ إِلَى رَسُولِ اللَّهِ ﷺ فَأَخْبِرْهُ . فَقَالَ الرَّجُلُ اللَّهُمَّ الْعَنْهُ . قَالَ ثُمَّ انْطَلَقَ الرَّجُلُ فَرَآهُ قَدْ نَحَرَ نَفْسَهُ بِمِشْقَصٍ مَعَهُ فَانْطَلَقَ إِلَى النَّبِيِّ ﷺ فَأَخْبَرَهُ أَنَّهُ قَدْ مَاتَ فَقَالَ «مَا يُدْرِيكَ» . قَالَ رَأَيْتُهُ يَنْحَرُ نَفْسَهُ بِمَشَاقِصَ مَعَهُ . قَالَ «أَنْتَ رَأَيْتَهُ» . قَالَ نَعَمْ . قَالَ " إِذًا لاَ أُصَلِّي عَلَيْهِ " .
জাবির ইবনু সামুরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি অসুস্থ হলে তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লো। তার এক প্রতিবেশী এসে রাসূলুল্লাহ (ﷺ)-কে বললো, সে মৃত্যু বরণ করেছে। তিনি বললেনঃ তুমি কিভাবে জানলে? সে বললো, আমি দেখে এসেছি। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ অবশ্যই সে মারা যায়নি। বর্ণনাকারী বলেন, লোকটি ফিরে গেলো এবং পুনরায় তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লো। সে আবার এসে রাসূলুল্লাহ (ﷺ)-কে বললো, সে মৃত্যু বরণ করেছে। নবী (ﷺ) বললেনঃ অবশ্যই সে মারা যায়নি।বর্ণনাকারী বলেন, সে ফিরে গেলো এবং পুনরায় তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লো। রোগীর স্ত্রী তার প্রতিবেশীকে বললো, রাসূলুল্লাহর (ﷺ) নিকট গিয়ে এ খবর দাও। সে বললো, হে আল্লাহ্! এর (রোগীর) প্রতি অভিশাপ বর্ষণ করুন। বর্ণনাকারী বলেন, লোকটি রোগীর কাছে এসে দেখলো, সে তার কাছে রক্ষিত তীরের ফলা দিয়ে আত্মহত্যা করেছে। সে পুনরায় নবী (ﷺ)-এর কাছে গিয়ে তাঁকে বললো, সে মৃত্যু বরণ করেছে। তিনি বললেনঃ তুমি কিভাবে জানলে? লোকটি বললো, আমি তাকে তীর দিয়ে আত্মহত্যা করতে দেখেছি। তিনি বললেনঃ তুমি সরাসরি দেখেছো? সে বললো, হাঁ। তিনি বললেনঃ তাহলে আমি তার জানাযা পড়বো না।
সুনানে আবূ দাউদ হাদিস ৩১৮৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে একটি অসুস্থ ব্যক্তির মৃত্যু সংবাদ বারবার ছড়িয়ে পড়ার ঘটনা এসেছে। প্রতিবেশী রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে জানালে তিনি প্রথমে জিজ্ঞেস করেন, কীভাবে জানলে? পরে বলেন, সে মারা যায়নি। পরে লোকটি গিয়ে দেখে, সেই ব্যক্তি নিজের কাছে থাকা তীরের ফলা দিয়ে আত্মহত্যা করেছে। তখন নবী (صلى الله عليه وسلم) আবার জিজ্ঞেস করেন, সে কি সরাসরি দেখেছে। লোকটি হ্যাঁ বললে তিনি বলেন, তাহলে তিনি তার জানাজা পড়বেন না। এই হাদিসে আত্মহত্যার ভয়াবহতা, মৃত্যু সংবাদ যাচাই করা এবং জানাজার বিষয়ে নবী (صلى الله عليه وسلم)-এর সতর্ক অবস্থান দেখা যায়। এখানে অতিরিক্ত রায় নয়, বরং বর্ণিত ঘটনাটিই মূল শিক্ষা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মৃত্যু সংবাদ শুনেই ছড়ানো নয়, আগে নিশ্চিত হওয়া দরকার।
- আত্মহত্যা গুরুতর গুনাহ—এই ঘটনায় কঠোর সতর্কতা আছে।
- নবী (صلى الله عليه وسلم) প্রত্যক্ষ তথ্য যাচাই করে সিদ্ধান্ত নিয়েছেন।
- জানাজার বিষয়ে আবেগের পাশাপাশি সত্যতা যাচাইও জরুরি।
