২১/৬৩. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ৩২০৬ - কবর চেনার জন্য পাথর রাখা
একাধিক লাশ এক কবর দাফন করা এবং কবরের নিশানা রাখা সম্পর্কে
কবর চেনার জন্য পাথর রাখার শিক্ষা
সুনানে আবূ দাউদ : ৩২০৬
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৩২০৬
حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ نَجْدَةَ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ سَالِمٍ، ح وَحَدَّثَنَا يَحْيَى بْنُ الْفَضْلِ السِّجِسْتَانِيُّ، حَدَّثَنَا حَاتِمٌ، - يَعْنِي ابْنَ إِسْمَاعِيلَ - بِمَعْنَاهُ عَنْ كَثِيرِ بْنِ زَيْدٍ الْمَدَنِيِّ، عَنِ الْمُطَّلِبِ، قَالَ لَمَّا مَاتَ عُثْمَانُ بْنُ مَظْعُونٍ أُخْرِجَ بِجَنَازَتِهِ فَدُفِنَ أَمَرَ النَّبِيُّ ﷺ رَجُلاً أَنْ يَأْتِيَهُ بِحَجَرٍ فَلَمْ يَسْتَطِعْ حَمْلَهُ فَقَامَ إِلَيْهَا رَسُولُ اللَّهِ ﷺ وَحَسَرَ عَنْ ذِرَاعَيْهِ - قَالَ كَثِيرٌ قَالَ الْمُطَّلِبُ قَالَ الَّذِي يُخْبِرُنِي ذَلِكَ عَنْ رَسُولِ اللَّهِ ﷺ قَالَ - كَأَنِّي أَنْظُرُ إِلَى بَيَاضِ ذِرَاعَىْ رَسُولِ اللَّهِ ﷺ حِينَ حَسَرَ عَنْهُمَا ثُمَّ حَمَلَهَا فَوَضَعَهَا عِنْدَ رَأْسِهِ وَقَالَ " أَتَعَلَّمُ بِهَا قَبْرَ أَخِي وَأَدْفِنُ إِلَيْهِ مَنْ مَاتَ مِنْ أَهْلِي» .
আল-মুত্তালিব (রহঃ) হতে বর্ণিতঃ
‘উসমান ইবনু মাযঊন (রাঃ) মারা গেলে তাঁর লাশ আনা হলো, তারপর লাশ দাফন করা হলো। নবী (ﷺ) এক ব্যক্তিকে তাঁর কাছে একটি পাথর নিয়ে আসার জন্য নির্দেশ দিলেন। কিন্তু লোকটি তা বহন করতে অক্ষম হলো। রাসূলুল্লাহ (ﷺ) নিজে পাথরটির কাছে গেলেন এবং নিজের জামার আস্তিন গুটালেন। বর্ণনাকারী কাসির (রহঃ) বলেন, আল-মুত্তালিব বললেন, আমাকে যে ব্যক্তি এ ঘটনা অবহিত করেছেন তিনি বললেন, আমি যেন এখনও রাসূলুল্লাহর (ﷺ) বাহুদ্বয়ের শুভ্রতা দেখতে পাচ্ছি যখন তিনি তাঁর জামার আস্তিন গুটিয়েছিলেন।অতঃপর তিনি পাথরটি দু’হাতে তুলে এনে (‘উসমান ইবনু মাযঊনের) শিয়রে রাখলেন। অতঃপর তিনি বললেনঃ এর দ্বারা আমি আমার ভাইয়ের ক্ববর চিনতে পারবো এবং আমার পরিবারের কেউ মারা গেলে তাঁর পাশে দাফন করবো।
সুনানে আবূ দাউদ হাদিস ৩২০৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে উসমান ইবনু মাজউন (রাঃ)-এর দাফনের পরের একটি ঘটনা এসেছে। তাকে দাফন করার পর নবী صلى الله عليه وسلم একজনকে একটি পাথর আনতে বলেন। লোকটি পাথর বহন করতে না পারলে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم নিজে সেখানে যান, জামার আস্তিন গুটান এবং দু’হাতে পাথরটি তুলে আনেন। তারপর তিনি পাথরটি কবরের শিয়রে রাখেন। তিনি বলেন, এর দ্বারা তিনি তাঁর ভাইয়ের কবর চিনতে পারবেন এবং তাঁর পরিবারের কেউ মারা গেলে তার পাশে দাফন করবেন। হাদিসটির মূল বিষয় কবর চিহ্ন রাখা। এখানে পাথরটি স্মৃতির জন্য নয়, বরং কবর চিনে রাখার জন্য রাখা হয়েছে। একই সঙ্গে নবী صلى الله عليه وسلم-এর বিনয় ও নিজ হাতে কাজ করার দৃষ্টান্তও দেখা যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কবর চেনার জন্য একটি চিহ্ন রাখা এই বর্ণনায় এসেছে।
- নবী صلى الله عليه وسلم নিজ হাতে কাজ করেছেন; এতে বিনয়ের শিক্ষা আছে।
- মৃত ভাইয়ের কবর মনে রাখা ও পরিবারের দাফনের জায়গা ঠিক করা হয়েছে।
- দাফনের কাজে প্রয়োজন হলে নিজে এগিয়ে আসা সুন্দর আচরণ।
