২১/৭০. অধ্যায়ঃ
কবর গভীর করে খনন করা
সুনানে আবু দাউদ : ৩২১৪
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৩২১৪
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، حَدَّثَنِي أَبُو إِسْحَاقَ، عَنْ نَاجِيَةَ بْنِ كَعْبٍ، عَنْ عَلِيٍّ، عَلَيْهِ السَّلاَمُ قَالَ قُلْتُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم إِنَّ عَمَّكَ الشَّيْخَ الضَّالَّ قَدْ مَاتَ . قَالَ " اذْهَبْ فَوَارِ أَبَاكَ ثُمَّ لاَ تُحْدِثَنَّ شَيْئًا حَتَّى تَأْتِيَنِي " . فَذَهَبْتُ فَوَارَيْتُهُ وَجِئْتُهُ فَأَمَرَنِي فَاغْتَسَلْتُ وَدَعَا لِي .
আলী (রাঃ) হতে বর্ণিতঃ
একদা আমি নবী (ﷺ)-কে বললাম, আপনার পথভ্রষ্ট বৃদ্ধ চাচা আবু তালিব মৃত্যুবরণ করেছেন। তিনি বললেনঃ যাও এবং তোমার পিতাকে মাটিতে দাফন করে আসো। আমার কাছে ফিরে আসার আগে অন্য কিছু করো না। বর্ণনাকারী বলেন, আমি তাকে দাফন করে সরাসরি তাঁর কাছে আসলাম। তিনি আমাকে গোসল করতে নির্দেশ দেন। সুতরাং আমি গোসল করলাম। তিনি আমার জন্য দোয়া করলেন।
