১/১২৪. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ৩২৫ - তায়াম্মুমে হাতের সীমা নিয়ে বর্ণনা
তায়াম্মুমের বর্ণনা
তায়াম্মুমে হাতের সীমা: কব্জি, কনুই ও বর্ণনার সতর্কতা
সুনানে আবূ দাউদ : ৩২৫
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৩২৫
حَدَّثَنَا عَلِيُّ بْنُ سَهْلٍ الرَّمْلِيُّ، حَدَّثَنَا حَجَّاجٌ، - يَعْنِي الأَعْوَرَ - حَدَّثَنِي شُعْبَةُ، بِإِسْنَادِهِ بِهَذَا الْحَدِيثِ قَالَ ثُمَّ نَفَخَ فِيهَا وَمَسَحَ بِهَا وَجْهَهُ وَكَفَّيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ أَوْ إِلَى الذِّرَاعَيْنِ .قَالَ شُعْبَةُ كَانَ سَلَمَةُ يَقُولُ الْكَفَّيْنِ وَالْوَجْهَ وَالذِّرَاعَيْنِ فَقَالَ لَهُ مَنْصُورٌ ذَاتَ يَوْمٍ انْظُرْ مَا تَقُولُ فَإِنَّهُ لاَ يَذْكُرُ الذِّرَاعَيْنِ غَيْرُكَ .
শু’বাহ (রহঃ) হতে বর্ণিতঃ
তাতে রয়েছে, ‘আম্মার (রাঃ) বলেন, তিনি তাতে ফুঁ দিলেন। তারপর মুখমণ্ডলের উপর এবং উভয় হাতের কব্জি হতে কনুই পর্যন্ত অথবা মধ্যাঙ্গুলির মাথা হতে কনুই পর্যন্ত মাসাহ্ করলেন। শু‘বাহ বলেন, সালামাহ বলতেন, উভয় হাতের কব্জি, মুখমণ্ডল এবং কনুই পর্যন্ত মাসাহ্ করলেন। একদা মানসূর তাঁকে বললেন, যা বলছেন, বুঝে শুনে বলুন। আপনি ব্যতীত কেউ কিন্তু ‘যিরাআইন’তখা মধ্যাঙ্গুলির মাথা হতে কনুই পর্যন্তের কথা উল্লেখ করতেন না।
সুনানে আবূ দাউদ হাদিস ৩২৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে তায়াম্মুমে হাত মাসাহের সীমা নিয়ে বর্ণনাগত ভিন্নতা এসেছে। আম্মার (রাঃ)-এর ঘটনার বর্ণনায় বলা হয়েছে, নবী (صلى الله عليه وسلم) হাতে ফুঁ দেন, তারপর মুখমণ্ডল এবং উভয় হাত মাসাহ করেন। এখানে কব্জি থেকে কনুই পর্যন্ত অথবা মধ্যাঙ্গুলির মাথা থেকে কনুই পর্যন্ত কথাও এসেছে। শুআবাহ (রহঃ) বলেন, সালামা (রহঃ) মুখমণ্ডল, কব্জি এবং কনুই পর্যন্ত মাসাহের কথা বলতেন। পরে মানসুর (রহঃ) তাঁকে সতর্ক করে বলেন, এই কথাটি অন্যরা বলেননি। তাই এই হাদিসে মূল শিক্ষা হলো, তায়াম্মুমের নিয়ম বর্ণনা করার সময় শব্দ ও সীমা সম্পর্কে খুব সাবধান থাকা দরকার।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- তায়াম্মুমে মুখমণ্ডল ও হাত মাসাহের কথা এসেছে।
- হাতের সীমা নিয়ে বর্ণনায় ভিন্ন শব্দ এসেছে।
- হাদিস বর্ণনায় শব্দের প্রতি সতর্ক থাকা জরুরি।
- নিশ্চিত না হলে অতিরিক্ত দাবি করা ঠিক নয়।
