২২/২০. অধ্যায়ঃ
মানত করা অপছন্দনীয়
সুনানে আবু দাউদ : ৩২৮৬
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৩২৮৬
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، أَخْبَرَنَا ابْنُ بِشْرٍ، عَنْ مِسْعَرٍ، عَنْ سِمَاكٍ، عَنْ عِكْرِمَةَ، يَرْفَعُهُ قَالَ : " وَاللَّهِ لأَغْزُوَنَّ قُرَيْشًا " . ثُمَّ قَالَ : " إِنْ شَاءَ اللَّهُ " . ثُمَّ قَالَ : " وَاللَّهِ لأَغْزُوَنَّ قُرَيْشًا إِنْ شَاءَ اللَّهُ " . ثُمَّ قَالَ : " وَاللَّهِ لأَغْزُوَنَّ قُرَيْشًا " . ثُمَّ سَكَتَ ثُمَّ قَالَ : " إِنْ شَاءَ اللَّهُ " . قَالَ أَبُو دَاوُدَ : زَادَ فِيهِ الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ عَنْ شَرِيكٍ قَالَ : ثُمَّ لَمْ يَغْزُهُمْ .
‘ইকরিমাহ (রহঃ) রাসূলুল্লাহর (ﷺ) সূত্র হতে বর্ণিতঃ
তিনি (ﷺ) বললেন: আল্লাহর শপথ! আমি কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধ করব। অতঃপর তিনি বললেন, ইন শা আল্লাহ। পুনরায় তিনি বললেন: আল্লাহর শপথ! অবশ্যই আমি কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধ করব ইন শা আল্লাহ। অতঃপর তিনি বললেন: আল্লাহর শপথ! আমি অচিরেই কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধ করব। তিনি কিছুক্ষণ চুপ থাকার পর বললেন: ইন শা আল্লাহ। আবু দাউদ (রহঃ) বলেন, ওয়ালিদ ইবনু মুসলিম (রহঃ) শরীক (রহঃ) সূত্রে হাদীসের শেষাংশে বর্ণনা করছেন, ‘অতঃপর তিনি (ﷺ) কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধ করেননি’।
