১/১২৫. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ৩৩০ - পবিত্র না থাকলে সালামের জবাব

মুকীম অবস্থায় তায়াম্মুম করা

পবিত্র না থাকলে সালামের জবাব বিলম্ব করার ঘটনা

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৩৩০

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الْمَوْصِلِيُّ أَبُو عَلِيٍّ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ ثَابِتٍ الْعَبْدِيُّ، أَخْبَرَنَا نَافِعٌ، قَالَ انْطَلَقْتُ مَعَ ابْنِ عُمَرَ فِي حَاجَةٍ إِلَى ابْنِ عَبَّاسٍ فَقَضَى ابْنُ عُمَرَ حَاجَتَهُ فَكَانَ مِنْ حَدِيثِهِ يَوْمَئِذٍ أَنْ قَالَ مَرَّ رَجُلٌ عَلَى رَسُولِ اللَّهِ ﷺ فِي سِكَّةٍ مِنَ السِّكَكِ وَقَدْ خَرَجَ مِنْ غَائِطٍ أَوْ بَوْلٍ فَسَلَّمَ عَلَيْهِ فَلَمْ يَرُدَّ عَلَيْهِ حَتَّى إِذَا كَادَ الرَّجُلُ أَنْ يَتَوَارَى فِي السِّكَّةِ ضَرَبَ بِيَدَيْهِ عَلَى الْحَائِطِ وَمَسَحَ بِهِمَا وَجْهَهُ ثُمَّ ضَرَبَ ضَرْبَةً أُخْرَى فَمَسَحَ ذِرَاعَيْهِ ثُمَّ رَدَّ عَلَى الرَّجُلِ السَّلاَمَ وَقَالَ " إِنَّهُ لَمْ يَمْنَعْنِي أَنْ أَرُدَّ عَلَيْكَ السَّلاَمَ إِلاَّ أَنِّي لَمْ أَكُنْ عَلَى طُهْرٍ».قَالَ أَبُو دَاوُدَ سَمِعْتُ أَحْمَدَ بْنَ حَنْبَلٍ يَقُولُ رَوَى مُحَمَّدُ بْنُ ثَابِتٍ حَدِيثًا مُنْكَرًا فِي التَّيَمُّمِ . قَالَ ابْنُ دَاسَةَ قَالَ أَبُو دَاوُدَ لَمْ يُتَابَعْ مُحَمَّدُ بْنُ ثَابِتٍ فِي هَذِهِ الْقِصَّةِ عَلَى ضَرْبَتَيْنِ عَنِ النَّبِيِّ ﷺ وَرَوَوْهُ فِعْلَ ابْنِ عُمَرَ .

নাফি’ (রহঃ) হতে বর্ণিতঃ

আমি ইবনু ‘উমর (রাঃ) -এর সাথে বিশেষ প্রয়োজনে ইবনু ‘আব্বাস (রাঃ) -এর কাছে গেলাম। ইবনু ‘উমর ইবনু ‘আব্বাসের কাছে গিয়ে স্বীয় প্রয়োজন সমাধা করলেন। ঐ দিন ইবনু ‘উমর (রাঃ) এ হাদীস বর্ণনা করেন যে, একদা রাসূলুল্লাহ (ﷺ) পায়খানা অথবা পেশাব করে বের হচ্ছিলেন এমন সময় এক ব্যক্তি একটি গলির ভিতর দিয়ে রাসূলুল্লাহ (ﷺ) -কে অতিক্রমকালে সালাম দিল। তিনি তার জবাব দিলেন না। লোকটি (অন্য) গলিতে ঢুকে যাওয়ার নিকটবর্তী হলে তিনি তাঁর উভয় হাত দেয়ালে মেরে মুখ মাসাহ্ করেন। অতঃপর হাত মেরে উভয় হাত মাসাহ্ করে সালামের জবাব দিলেন এবং বললেনঃ আমি তখন পবিত্র ছিলাম না বলেই তোমার সালামের জবাব দেইনি।

[৩২৯] দারাকুতনী (১/১৭৭) মুহাম্মাদ ইবনু সাবিত সূত্রে। মুহাম্মাদ ইবনু সাবিতকে ইমাম আবূ হাতিম ও ইমাম নাসায়ী শিথিল বলেছেন। ইবনু ‘আদী বলেছেন, তার কোন বর্ণনারই অনুসরণ করা যায় না। হাফিয ‘আত-তাক্বরীর’ গ্রন্থে বলেছেন, মাক্ববূল। ইমাম খাত্তাবী ‘মাআলিমুস সুনান’ গ্রন্থে বলেনঃ ইবনু ‘উমারের হাদীসটি সহীহ নয়। কেননা সানাদে মুহাম্মাদ ইবনু সাবিত খুবই দুর্বল। তার হাদীস দলীলযোগ্য নয়।

সুনানে আবূ দাউদ হাদিস ৩৩০-এর সারসংক্ষেপ

এই হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) পায়খানা বা পেশাব সেরে বের হচ্ছিলেন। পথে একজন ব্যক্তি তাঁকে সালাম দিলেন। তিনি সঙ্গে সঙ্গে জবাব দিলেন না। লোকটি চলে যাওয়ার কাছাকাছি হলে তিনি দেয়ালে দুই হাত মারলেন, মুখ মাসাহ করলেন, এরপর আরেকবার হাত মেরে হাত মাসাহ করলেন এবং সালামের জবাব দিলেন। তিনি কারণ হিসেবে বলেন, তিনি তখন পবিত্র ছিলেন না বলেই জবাব দেননি। হাদিসের শেষে ইমাম আবু দাউদ (রহঃ) এই বর্ণনার দুইবার হাত মারার অংশ নিয়ে মন্তব্য উল্লেখ করেছেন। তাই এই বর্ণনা পড়ার সময় মূল শিক্ষা হলো পবিত্রতার আদব, আর বর্ণনার বিশেষ অংশে সতর্কতা রাখা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবী (صلى الله عليه وسلم) পবিত্রতার কারণে সালামের জবাব বিলম্ব করেছেন।
  • এই বর্ণনায় দেয়ালে হাত মেরে মুখ ও হাত মাসাহের কথা আছে।
  • সালামের জবাব দেওয়া গুরুত্বপূর্ণ, তবে পবিত্রতার আদবও মানা হয়েছে।
  • হাদিসের বর্ণনাগত মন্তব্য খেয়াল করা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন