২২/২৭. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ৩৩১৪ - বুওয়ানায় মানত পূরণের শিক্ষা
মালিকানাবিহীন জিনিসের মানত করা
বুওয়ানায় যবেহের মানত ও প্রতিমা যাচাই
সুনানে আবূ দাউদ : ৩৩১৪
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৩৩১৪
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ بْنِ مِقْسَمٍ الثَّقَفِيُّ، مِنْ أَهْلِ الطَّائِفِ قَالَ حَدَّثَتْنِي سَارَّةُ بِنْتُ مِقْسَمٍ الثَّقَفِيِّ، أَنَّهَا سَمِعَتْ مَيْمُونَةَ بِنْتَ كَرْدَمٍ، قَالَتْ :خَرَجْتُ مَعَ أَبِي فِي حَجَّةِ رَسُولِ اللَّهِ ﷺ فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ ﷺ وَسَمِعْتُ النَّاسَ يَقُولُونَ : رَسُولُ اللَّهِ ﷺ فَجَعَلْتُ أُبِدُّهُ بَصَرِي، فَدَنَا إِلَيْهِ أَبِي وَهُوَ عَلَى نَاقَةٍ لَهُ مَعَهُ دِرَّةٌ كَدِرَّةِ الْكُتَّابِ، فَسَمِعْتُ الأَعْرَابَ وَالنَّاسَ يَقُولُونَ : الطَّبْطَبِيَّةَ الطَّبْطَبِيَّةَ، فَدَنَا إِلَيْهِ أَبِي فَأَخَذَ بِقَدَمِهِ قَالَتْ : فَأَقَرَّ لَهُ وَوَقَفَ فَاسْتَمَعَ مِنْهُ فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ إِنِّي نَذَرْتُ إِنْ وُلِدَ لِي وَلَدٌ ذَكَرٌ أَنْ أَنْحَرَ عَلَى رَأْسِ بُوَانَةَ فِي عَقَبَةٍ مِنَ الثَّنَايَا عِدَّةً مِنَ الْغَنَمِ.قَالَ : لاَ أَعْلَمُ إِلاَّ أَنَّهَا قَالَتْ خَمْسِينَ. فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ : " هَلْ بِهَا مِنَ الأَوْثَانِ شَىْءٌ " . قَالَ : لاَ . قَالَ : " فَأَوْفِ بِمَا نَذَرْتَ بِهِ لِلَّهِ " . قَالَتْ : فَجَمَعَهَا فَجَعَلَ يَذْبَحُهَا فَانْفَلَتَتْ مِنْهَا شَاةٌ فَطَلَبَهَا، وَهُوَ يَقُولُ : اللَّهُمَّ أَوْفِ عَنِّي نَذْرِي. فَظَفِرَهَا فَذَبَحَهَا.
কারদাম-কন্যা মায়মূনাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি আমার পিতার সাথে রাসূলুল্লাহর (ﷺ) বিদায় হজের উদ্দেশে রওয়ানা হই। আমি রাসূলুল্লাহ (ﷺ) কে দেখতে পেলাম। আমি যখন লোকজনকে বলতে শুনলাম রাসূলুল্লাহ (ﷺ) তখন আমি এক দৃষ্টিতে তাঁর দিকে তাকিয়ে রইলাম। আমার পিতা তাঁর কাছে গেলেন, তখন তিনি তাঁর উষ্ট্রীতে আরোহিত ছিলেন। তার সাথে সচিবের চাবুকের মত একটি চাবুক ছিল। আমি লোকদেরকে এবং বেদুইনদেরকে বলতে শুনলাম, চাবুক, চাবুক। আমার পিতা তাঁর কাছে গিয়ে তাঁর পা ধরলেন।বর্ণনাকারী বলেন, আমার পিতা তাঁর নবুওয়াতের স্বীকারোক্তি করলেন এবং তাঁর কথা শুনলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল! আমি মানত করেছিলাম, আমার একটি পুত্র সন্তান হলে আমি বুওয়ানার শেষ প্রান্তে পাহাড়ের পাদদেশে কিছু সংখ্যক মেষ যাবাহ করবো। অধস্তন বর্ণনাকারী বলেন, আমার মনে হয় মায়মূনাহ(রাঃ) পঞ্চাশটি বলেছেন। রাসূলুল্লাহ (ﷺ) জিজ্ঞেস করলেনঃ সেখানে কি কোন প্রতিমা আছে? তিনি বললেন, না। তিনি বলেনঃ তাহলে তুমি আল্লাহর নামে কৃত তোমার মানত পূর্ণ করতে পারো।বর্ণনাকারী বলেন, তিনি তার মেষগুলো একত্র করে যাবাহ করতে লাগলেন। তার মধ্যে একটি মেষ ছুটে পালালে তিনি এই এই বলতে বলতে তার পিছু ধাওয়া করেনঃ ‘হে আল্লাহ! আপনি আমার পক্ষ হতে আমার মানত পূর্ণ করুন। সুতরাং তিনি সেটিকে ধরে ফেলেন এবং যাবাহ করেন।
সুনানে আবূ দাউদ হাদিস ৩৩১৪-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় মায়মূনা বিনতু কারদাম তাঁর পিতার সঙ্গে বিদায় হজ্জে যাওয়ার ঘটনা বলেন। তাঁর পিতা নবী صلى الله عليه وسلم-এর কাছে এসে জানান, পুত্র সন্তান হলে বুওয়ানার এক প্রান্তে কিছু মেষ যবেহ করার মানত করেছিলেন। নবী صلى الله عليه وسلم প্রথমে জিজ্ঞেস করলেন, সেখানে কোনো প্রতিমা আছে কি না। তিনি বললেন, না। তখন নবী صلى الله عليه وسلم বললেন, আল্লাহর নামে করা তোমার মানত পূর্ণ করো। এরপর তিনি মেষগুলো যবেহ করতে লাগলেন। একটি মেষ পালিয়ে গেলে তিনি দোয়া করতে করতে সেটির পিছু নেন এবং পরে তা যবেহ করেন। এই হাদিসে যবেহের মানত, প্রতিমা যাচাই, আল্লাহর নামে মানত এবং তা পূরণের আগ্রহ দেখা যায়। “বুওয়ানায় মানত” ও “যবেহের মানত” বিষয়ে এটি প্রাসঙ্গিক।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- যবেহের মানত পূরণের আগে প্রতিমা-সম্পর্ক আছে কি না যাচাই করা হয়েছে।
- আল্লাহর নামে বৈধ মানত করলে তা পূরণের নির্দেশ এসেছে।
- মানত পূরণে আন্তরিক চেষ্টার দৃষ্টান্ত এখানে আছে।
- নবী صلى الله عليه وسلم প্রশ্ন শুনে ধৈর্যসহ সিদ্ধান্ত দিয়েছেন।
