২৩/৩. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ৩৩৩২ - অনুমতি ছাড়া সম্পদ ব্যবহারের সতর্কতা
সন্দেহমূলক বস্তু পরিহার করা
অনুমতি ছাড়া নেওয়া সম্পদ থেকে সতর্কতার শিক্ষা
সুনানে আবূ দাউদ : ৩৩৩২
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৩৩৩২
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، أَخْبَرَنَا ابْنُ إِدْرِيسَ، أَخْبَرَنَا عَاصِمُ بْنُ كُلَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ رَجُلٍ، مِنَ الأَنْصَارِ قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ ﷺ فِي جَنَازَةٍ فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ ﷺ وَهُوَ عَلَى الْقَبْرِ يُوصِي الْحَافِرَ " أَوْسِعْ مِنْ قِبَلِ رِجْلَيْهِ أَوْسِعْ مِنْ قِبَلِ رَأْسِهِ " . فَلَمَّا رَجَعَ اسْتَقْبَلَهُ دَاعِيَ امْرَأَةٍ فَجَاءَ وَجِيءَ بِالطَّعَامِ فَوَضَعَ يَدَهُ ثُمَّ وَضَعَ الْقَوْمُ فَأَكَلُوا فَنَظَرَ آبَاؤُنَا رَسُولَ اللَّهِ ﷺ يَلُوكُ لُقْمَةً فِي فَمِهِ ثُمَّ قَالَ " أَجِدُ لَحْمَ شَاةٍ أُخِذَتْ بِغَيْرِ إِذْنِ أَهْلِهَا " .فَأَرْسَلَتِ الْمَرْأَةُ قَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَرْسَلْتُ إِلَى الْبَقِيعِ يَشْتَرِي لِي شَاةً فَلَمْ أَجِدْ فَأَرْسَلْتُ إِلَى جَارٍ لِي قَدِ اشْتَرَى شَاةً أَنْ أَرْسِلْ إِلَىَّ بِهَا بِثَمَنِهَا فَلَمْ يُوجَدْ فَأَرْسَلْتُ إِلَى امْرَأَتِهِ فَأَرْسَلَتْ إِلَىَّ بِهَا. فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " أَطْعِمِيهِ الأَسَارَى " .
‘আসিম ইবনু কুলাইব (রহঃ) হতে তার পিতা থেকে আনসারদের জনৈক ব্যক্তির সূত্র হতে বর্ণিতঃ
আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে এক ব্যক্তির জানাযায় অংশগ্রহণের জন্য রওয়ানা হলাম। আমি দেখলাম, রাসূলুল্লাহ (ﷺ) কবরের কাছে দাঁড়িয়ে খননকারীকে নির্দেশ দিচ্ছেন : পায়ের দিকটা আরো প্রশস্ত করো, মাথার দিকটা আরো প্রশস্ত করো। তিনি সেখান থেকে ফিরতে উদ্যত হলে এক মহিলার পক্ষ হতে দাওয়াত দানকারী এসে তাঁকে স্বাগত জানালেন। তিনি তার বাড়িতে এলে খাবার উপস্থিত করা হলো। তিনি খেতে শুরু করলে অন্যরাও খাওয়া শুরু করলো।বর্ণনাকারী বলেন, আমাদের মুরব্বীরা লক্ষ্য করলেন যে, রাসূলুল্লাহ (ﷺ) খাবারের একটি লোকমা মুখে তুলে তা নাড়াচাড়া করছেন। তিনি বললেনঃ আমার মনে হচ্ছে, বকরীর মালিকের অনুমতি ছাড়াই এটি নিয়ে আসা হয়েছে। মহিলাটি বললো, হে আল্লাহ্র রাসূল! আমি একটি বকরী কিনতে বাকী’ নামক বাজারে লোক পাঠিয়েছিলাম, কিন্তু সেখানে বকরী পাওয়া যায়নি। অতঃপর আমার প্রতিবেশীর কাছে এই বলে লোক পাঠালাম যে, তুমি যে বকরীটি কিনেছো তা তোমার ক্রয়মূল্যে আমাকে দিয়ে দাও। কিন্তু তাকেও (বাড়িতে) পাওয়া যায় নি। আমি তার স্ত্রীর কাছে লোক পাঠালে সে বকরীটা পাঠিয়ে দেয়। একথা শুনে রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এ গোশত বন্দীদেরকে খাওয়াও।
সুনানে আবূ দাউদ হাদিস ৩৩৩২-এর সারসংক্ষেপ
এই হাদিসে দুটি ঘটনা এসেছে। প্রথমে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) একটি জানাযায় গিয়ে কবর খননকারীকে পায়ের দিক ও মাথার দিক প্রশস্ত করতে বলেন। এরপর ফেরার সময় এক মহিলার দাওয়াতে তিনি খাবারের কাছে বসেন। তিনি একটি লোকমা মুখে নিয়ে বুঝতে পারেন যে বকরীর মালিকের অনুমতি ছাড়া এটি আনা হয়েছে। পরে মহিলা ঘটনা খুলে বলেন—তিনি প্রতিবেশীর কেনা বকরী চাইতে লোক পাঠিয়েছিলেন, কিন্তু মালিককে পাওয়া যায়নি; তার স্ত্রীর মাধ্যমে বকরী পাঠানো হয়েছে। তখন রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) সেই গোশত বন্দীদের খাওয়াতে বলেন। এখানে অনুমতি ছাড়া সম্পদ ব্যবহার, খাবারের হালাল উৎস এবং মানুষের অধিকারের বিষয় খুব স্পষ্ট। একই সঙ্গে কবর প্রস্তুত করার সময় যত্ন নেওয়ার কথাও এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কবর প্রস্তুত করার সময় যথাযথভাবে জায়গা প্রশস্ত করা দরকার।
- অন্যের সম্পদ মালিকের অনুমতি ছাড়া ব্যবহার করা উচিত নয়।
- খাবারের উৎস সম্পর্কে সতর্ক থাকা গুরুত্বপূর্ণ।
- সন্দেহজনক খাবার নিজে না খেয়ে উপযুক্তভাবে ব্যবহারের নির্দেশ এসেছে।
