২৩/২৮. অধ্যায়ঃ
ব্যবসায়ীর বৈপরিত্য করা
সুনানে আবু দাউদ : ৩৩৮৪
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৩৩৮৪
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ شَبِيبِ بْنِ غَرْقَدَةَ، حَدَّثَنِي الْحَىُّ، عَنْ عُرْوَةَ، - يَعْنِي ابْنَ أَبِي الْجَعْدِ الْبَارِقِيِّ - قَالَ أَعْطَاهُ النَّبِيُّ صلى الله عليه وسلم دِينَارًا يَشْتَرِي بِهِ أُضْحِيَةً أَوْ شَاةً فَاشْتَرَى شَاتَيْنِ فَبَاعَ إِحْدَاهُمَا بِدِينَارٍ فَأَتَاهُ بِشَاةٍ وَدِينَارٍ فَدَعَا لَهُ بِالْبَرَكَةِ فِي بَيْعِهِ فَكَانَ لَوِ اشْتَرَى تُرَابًا لَرَبِحَ فِيهِ .
উরওয়াহ ইবনু আবুল জা’দ আল-রাবিকী (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) তাকে একটি কুরবানির পশু বা ছাগল কিনতে একটি দীনার প্রদান করলে তিনি তা দিয়ে দুটি ছাগল কিনলেন, পরে একটি ছাগল এক দীনারে বিক্রি করে দিলেন এবং একটি ছাগল ও একটি দীনার নবী (ﷺ)-এর খিদমতে পেশ করলেন। তখন তিনি (ﷺ) তার ক্রয়-বিক্রয়ে বরকতের দোয়া করলেন। অতঃপর তিনি যদি মাটিও কিনতেন, তাতেও লাভবান হতেন।
সহীহ : ইবনু মাজাহ (২৪০২)।
