২৩/২৮. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ৩৩৮৬ - ব্যবসা-বাণিজ্য
ব্যবসায়ীর বৈপরিত্য করা
সুনানে আবূ দাউদ : ৩৩৮৬
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৩৩৮৬
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ الْعَبْدِيُّ، أَخْبَرَنَا سُفْيَانُ، حَدَّثَنِي أَبُو حُصَيْنٍ، عَنْ شَيْخٍ، مِنْ أَهْلِ الْمَدِينَةِ عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ بَعَثَ مَعَهُ بِدِينَارٍ يَشْتَرِي لَهُ أُضْحِيَةً فَاشْتَرَاهَا بِدِينَارٍ وَبَاعَهَا بِدِينَارَيْنِ فَرَجَعَ فَاشْتَرَى لَهُ أُضْحِيَةً بِدِينَارٍ وَجَاءَ بِدِينَارٍ إِلَى النَّبِيِّ ﷺ فَتَصَدَّقَ بِهِ النَّبِيُّ ﷺ وَدَعَا لَهُ أَنْ يُبَارَكَ لَهُ فِي تِجَارَتِهِ .
হাকীম ইবনু হিযাম (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) নিজের জন্যে একটি কুরবানীর পশু কিনতে তাঁকে একটি দীনারসহ বাজারে পাঠালেন। তিনি এক দীনারে তা ক্রয় করে দুই দীনারে বিক্রি করলেন। তিনি পুনরায় ফিরে গিয়ে এক দীনারে তাঁর জন্য একটি কুরবানীর পশু কিনে একটি দীনারসহ নবী (ﷺ) এর নিকট উপস্থিত হলেন। নবী (ﷺ) দীনারটি সাদাকাহ করে দিলেন এবং তাঁর ব্যবসায় বরকতের জন্যে দোয়া করলেন।
