২৩/৩১. অধ্যায়ঃ
ভাগচাষ সম্পর্কে
সুনানে আবু দাউদ : ৩৩৯০
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৩৩৯০
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، ح وَحَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا بِشْرٌ، - الْمَعْنَى - عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ، عَنْ أَبِي عُبَيْدَةَ بْنِ مُحَمَّدِ بْنِ عَمَّارٍ، عَنِ الْوَلِيدِ بْنِ أَبِي الْوَلِيدِ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، قَالَ قَالَ زَيْدُ بْنُ ثَابِتٍ يَغْفِرُ اللَّهُ لِرَافِعِ بْنِ خَدِيجٍ أَنَا وَاللَّهِ، أَعْلَمُ بِالْحَدِيثِ مِنْهُ إِنَّمَا أَتَاهُ رَجُلاَنِ - قَالَ مُسَدَّدٌ مِنَ الأَنْصَارِ ثُمَّ اتَّفَقَا - قَدِ اقْتَتَلاَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنْ كَانَ هَذَا شَأْنَكُمْ فَلاَ تُكْرُوا الْمَزَارِعَ " . زَادَ مُسَدَّدٌ فَسَمِعَ قَوْلَهُ " لاَ تُكْرُوا الْمَزَارِعَ " .
উরওয়াহ ইবনুয যুবাইর (রহঃ) হতে বর্ণিতঃ
যায়িদ ইবন সাবিত (রাঃ) বলেন, আল্লাহ রাফি ইবন খাদিজকে ক্ষমা করুন। আল্লাহর শপথ! আমি হাদিস সম্পর্কে তার চেয়ে অধিক জ্ঞাত। একদা নবী (ﷺ) এর নিকট দুই ব্যক্তি আসলো। মুসাদ্দাদের বর্ণনায় আছে: দুইজন আনসারি লোক আসলো। তারা উভয়ে ঝগড়ায় লিপ্ত ছিলো। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমাদের অবস্থা এরূপ হলে তোমরা ভাগচাষ করো না। মুসাদ্দাদের বর্ণনায় রয়েছে: রাফি ইবন খাদিজ (রাঃ) শুধু শুনেছেন, “তোমরা ভাগচাষ করো না”।
দূর্বল : ইবনু মাজাহ (৩৬৬)।
