১/১৩০. অধ্যায়ঃ
জুমুয়ার সালাতের জন্য গোসল করা
সুনানে আবু দাউদ : ৩৪০
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৩৪০
حَدَّثَنَا أَبُو تَوْبَةَ الرَّبِيعُ بْنُ نَافِعٍ، أَخْبَرَنَا مُعَاوِيَةُ، عَنْ يَحْيَى، أَخْبَرَنَا أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، أَخْبَرَهُ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ بَيْنَا هُوَ يَخْطُبُ يَوْمَ الْجُمُعَةِ إِذْ دَخَلَ رَجُلٌ فَقَالَ عُمَرُ أَتَحْتَبِسُونَ عَنِ الصَّلاَةِ فَقَالَ الرَّجُلُ مَا هُوَ إِلاَّ أَنْ سَمِعْتُ النِّدَاءَ فَتَوَضَّأْتُ . فَقَالَ عُمَرُ وَالْوُضُوءَ أَيْضًا أَوَلَمْ تَسْمَعُوا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " إِذَا أَتَى أَحَدُكُمُ الْجُمُعَةَ فَلْيَغْتَسِلْ " .
আবূ সালামাহ্ ইবনু ‘আবদুর রহমান হতে বর্ণিতঃ
আবু হুরায়রা (রাঃ) তাকে অবহিত করেন যে, একদা উমর ইবনুল খাত্তাব (রাঃ) জুমু’আর খুতবা দিচ্ছিলেন। এমন সময় এক ব্যক্তি প্রবেশ করলে উমর (রাঃ) তাকে বললেন, জুমু’আর সালাতে (সঠিক সময়ে উপস্থিত হতে) তোমাদের কিসে বাধা দিল? লোকটি বলল, না বিষয়টি তেমন নয়। বরং আযান শোনার পরই আমি ওজু করে (এখানে এসেছি, কেবল এ সময়টুকুই বিলম্ব হয়েছে)। উমর (রাঃ) বললেন, শুধু ওজুই করেছ? তোমরা রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শোনোনিঃ তোমাদের কেউ জুমু’আর সালাতে গেলে যেন গসল করে নেয়?
