১/১৩০. অধ্যায়ঃ
জুমুয়ার সালাতের জন্য গোসল করা
সুনানে আবু দাউদ : ৩৪২
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৩৪২
حَدَّثَنَا يَزِيدُ بْنُ خَالِدٍ الرَّمْلِيُّ، أَخْبَرَنَا الْمُفَضَّلُ، - يَعْنِي ابْنَ فَضَالَةَ - عَنْ عَيَّاشِ بْنِ عَبَّاسٍ، عَنْ بُكَيْرٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ حَفْصَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " عَلَى كُلِّ مُحْتَلِمٍ رَوَاحُ الْجُمُعَةِ وَعَلَى كُلِّ مَنْ رَاحَ إِلَى الْجُمُعَةِ الْغُسْلُ " . قَالَ أَبُو دَاوُدَ إِذَا اغْتَسَلَ الرَّجُلُ بَعْدَ طُلُوعِ الْفَجْرِ أَجْزَأَهُ مِنْ غُسْلِ الْجُمُعَةِ وَإِنْ أَجْنَبَ .
হাফসাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেনঃ প্রত্যেক প্রাপ্তবয়স্ক লোকের জন্য জুমার সালাতে যাওয়া একান্ত কর্তব্য। আর যে ব্যক্তি জুমার সালাতে যাবে তার জন্যে গোসল করা জরুরি। ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, কোন ব্যক্তি জুমার দিন ফজরের পর গোসল করলেও যথেষ্ট হবে, যদিও তা জানাবাতের গোসল হয়।
সহীহঃ বুখারী ও মুসলিম।
