২৪/৮. অধ্যায়ঃ
মালদার গোলাম বিক্রি করলে তার বিধান
সুনানে আবু দাউদ : ৩৪৩৪
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৩৪৩৪
حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ عُمَرَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِقِصَّةِ الْعَبْدِ وَعَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِقِصَّةِ النَّخْلِ . قَالَ أَبُو دَاوُدَ وَاخْتَلَفَ الزُّهْرِيُّ وَنَافِعٌ فِي أَرْبَعَةِ أَحَادِيثَ هَذَا أَحَدُهَا .
নাফি‘ (রহঃ) ইবনু ‘উমার (রাঃ) সূত্র হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) থেকে শুধু গোলামের ক্রয়-বিক্রয়ের ঘটনা বর্ণনা করেছেন। নাফি (রহঃ) ইবনু উমর (রাঃ) সূত্রে নবী (ﷺ) থেকে শুধু খেজুর বাগান সম্পর্কিত ঘটনা বর্ণনা করেছেন। ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, যুহরী ও নাফি (রহঃ) চারটি হাদিস বর্ণনায় পরস্পর মতভেদ করেছেন। উপরের হাদিসটি সেগুলোর একটি।
আমি এটি সহীহ এবং যঈফেও পাইনি।
