২৪/১১. অধ্যায়ঃ
শহরবাসীর জন্য গ্রাম্য লোকের পণ্য বিক্রি করা নিষেধ
সুনানে আবু দাউদ : ৩৪৪২
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৩৪৪২
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ النُّفَيْلِيُّ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ يَبِعْ حَاضِرٌ لِبَادٍ وَذَرُوا النَّاسَ يَرْزُقِ اللَّهُ بَعْضَهُمْ مِنْ بَعْضٍ " .
জাবির (রহঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: শহরবাসী গ্রামবাসীর পক্ষ হয়ে পণ্য বিক্রি করবে না। তোমরা লোকদেরকে ছেড়ে দাও। আল্লাহ এক দলের মাধ্যমে অন্য দলের রিজিকের ব্যবস্থা করেন।
সহীহ: ইবনু মাজাহ (২১৭৬)।
