২৪/১৭. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ৩৪৫৭ - বিচ্ছিন্ন না হলে খিয়ার বহাল

ক্রেতা-বিক্রেতার এখতিয়ার সম্পর্কে

বিচ্ছিন্ন না হলে ক্রেতা-বিক্রেতার খিয়ার বহাল থাকে

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৩৪৫৭

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ جَمِيلِ بْنِ مُرَّةَ، عَنْ أَبِي الْوَضِيءِ، قَالَ غَزَوْنَا غَزْوَةً لَنَا فَنَزَلْنَا مَنْزِلاً فَبَاعَ صَاحِبٌ لَنَا فَرَسًا بِغُلاَمٍ ثُمَّ أَقَامَا بَقِيَّةَ يَوْمِهِمَا وَلَيْلَتِهِمَا فَلَمَّا أَصْبَحَا مِنَ الْغَدِ حَضَرَ الرَّحِيلُ فَقَامَ إِلَى فَرَسِهِ يُسْرِجُهُ فَنَدِمَ فَأَتَى الرَّجُلَ وَأَخَذَهُ بِالْبَيْعِ فَأَبَى الرَّجُلُ أَنْ يَدْفَعَهُ إِلَيْهِ فَقَالَ بَيْنِي وَبَيْنَكَ أَبُو بَرْزَةَ صَاحِبُ النَّبِيِّ ﷺ فَأَتَيَا أَبَا بَرْزَةَ فِي نَاحِيَةِ الْعَسْكَرِ فَقَالاَ لَهُ هَذِهِ الْقِصَّةَ ‏.‏فَقَالَ أَتَرْضَيَانِ أَنْ أَقْضِيَ بَيْنَكُمَا بِقَضَاءِ رَسُولِ اللَّهِ ﷺ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ ‏ "‏ الْبَيِّعَانِ بِالْخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا ‏"‏ ‏.‏ قَالَ هِشَامُ بْنُ حَسَّانَ حَدَّثَ جَمِيلٌ أَنَّهُ قَالَ مَا أُرَاكُمَا افْتَرَقْتُمَا.‏

আবূ বারযা (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, আমরা আমাদের কোন একটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। আমরা এক জায়গায় যাত্রাবিরতি করি। তখন আমাদের একজন একটি গোলামের বিনিময়ে একটি ঘোড়া বিক্রি করে। অতঃপর তারা (ক্রেতা-বিক্রেতা) উভয়ে অবশিষ্ট দিন ও রাত একত্রে অবস্থান করে। অতঃপর পরদিন সকালে বিদায়ের পালা আসলে ক্রেতা তার ঘোড়ার পিঠে জিন বাঁধতে শুরু করলো। এমন সময় বিক্রেতা লজ্জিত অবস্থায় ক্রেতার নিকট এসে চুক্তি বাতিল করে ঘোড়া ফেরত দেওয়ার জন্য অনুরোধ করলো। কিন্তু ক্রেতা তাকে ঘোড়া ফেরত দিতে অস্বীকার করায় বিক্রেতা বললো, তোমার ও আমার মধ্যকার বিবাদ নিষ্পত্তি করে দিবেন নবী (ﷺ) এর সাহাবী আবূ বারযা (রাঃ)।তারা উভয়ে তাকে ঘটনাটি জানালে তিনি তাদেরকে বললেন, আমি তোমাদেরকে এ বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ) এর ফায়সালার অনুরূপ সিদ্ধান্ত দিবো, তোমরা কি এতে রাজি আছো? রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ পরস্পর বিচ্ছিন্ন হওয়ার পূর্ব পর্যন্ত ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্য অবকাশ থাকে। হিশাম ইবনু হাস্‌সান (রহঃ) বলেন, জামীল (রহঃ) বর্ণনা করেছেন, আবূ বারযা (রাঃ) বললেন, আমি দেখছি তোমরা এখনো বিচ্ছিন্ন হওনি।

সুনানে আবূ দাউদ হাদিস ৩৪৫৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে একটি বাস্তব ঘটনার মাধ্যমে খিয়ার বা পছন্দের অধিকার বোঝানো হয়েছে। এক যুদ্ধে যাত্রাবিরতির সময় এক ব্যক্তি একটি গোলামের বিনিময়ে একটি ঘোড়া বিক্রি করল। ক্রেতা-বিক্রেতা দিন ও রাত একত্রে থাকল। পরদিন সকালে বিদায়ের সময় বিক্রেতা অনুতপ্ত হয়ে চুক্তি বাতিল করতে চাইল, কিন্তু ক্রেতা মানল না। তারা সাহাবী আবু বরযা (রাঃ)-এর কাছে গেল। তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর হাদিস দিয়ে ফয়সালা করতে বললেন: ক্রেতা-বিক্রেতা পরস্পর বিচ্ছিন্ন হওয়ার পূর্ব পর্যন্ত উভয়ের অবকাশ থাকে। বর্ণনায় এসেছে, তিনি দেখলেন তারা এখনো বিচ্ছিন্ন হয়নি। তাই এই হাদিস খিয়ারকে বাস্তব লেনদেনে কীভাবে প্রয়োগ করা হয়, তা সহজভাবে বুঝিয়ে দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • খিয়ার শুধু তাত্ত্বিক বিষয় নয়; বাস্তব লেনদেনেও তা প্রযোজ্য।
  • বিচ্ছিন্ন না হলে চুক্তি পুনর্বিবেচনার সুযোগ থাকতে পারে।
  • বিবাদ হলে নবী (صلى الله عليه وسلم)-এর শিক্ষার আলোকে ফয়সালা করা উচিত।
  • লেনদেনে অনুতাপ বা মতভেদ হলে ন্যায্য সিদ্ধান্তের পথ নেওয়া জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন