২৪/২১. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ৩৪৬৫ - ইজারা (ভাড়া ও শ্রম বিক্রয়)
অগ্রিম ক্রয়-বিক্রয় সম্পর্কে
সুনানে আবূ দাউদ : ৩৪৬৫
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৩৪৬৫
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى، وَابْنُ، مَهْدِيٍّ قَالاَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي الْمُجَالِدِ، وَقَالَ عَبْدُ الرَّحْمَنِ، عَنِ ابْنِ أَبِي الْمُجَالِدِ، بِهَذَا الْحَدِيثِ قَالَ عِنْدَ قَوْمٍ مَا هُوَ عِنْدَهُمْ . قَالَ أَبُو دَاوُدَ الصَّوَابُ ابْنُ أَبِي الْمُجَالِدِ وَشُعْبَةُ أَخْطَأَ فِيهِ .
‘আব্দুল্লাহ ইবনু আবিল মুজালিদ (রহঃ) হতে বর্ণিতঃ
এমন লোকদের কাছ থেকে অগ্রিম ক্রয় করতাম যাদের কাছে এগুলো বর্তমান থাকতো না।
ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, সঠিক হল ইবনু আবুল মুজালিদ নামটি। শু‘বাহ তাঁর বর্ণনায় ভুল করেছেন।
