২৪/৪৫. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ৩৫৩২ - ইজারা (ভাড়া ও শ্রম বিক্রয়)
নিজের আয়ত্তধীন মাল থেকে নিজের প্রাপ্য গ্রহণ
সুনানে আবূ দাউদ : ৩৫৩২
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৩৫৩২
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ هِنْدًا أُمَّ مُعَاوِيَةَ، جَاءَتْ رَسُولَ اللَّهِ ﷺ فَقَالَتْ إِنَّ أَبَا سُفْيَانَ رَجُلٌ شَحِيحٌ وَإِنَّهُ لاَ يُعْطِينِي مَا يَكْفِينِي وَبَنِيَّ فَهَلْ عَلَىَّ جُنَاحٌ أَنْ آخُذَ مِنْ مَالِهِ شَيْئًا قَالَ " خُذِي مَا يَكْفِيكِ وَبَنِيكِ بِالْمَعْرُوفِ ".
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
একদা মু‘আবিয়াহ (রাঃ) এর মা হিন্দা রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এসে বললেন, আবূ সুফিয়ান একজন কৃপণ লোক। তিনি আমার ও আমার সন্তানদের ভরণপোষণের জন্য প্রয়োজন পরিমাণ খরচ দেন না। আমি তার মাল থেকে খরচের জন্য কিছু নিলে অন্যায় হবে কি? তিনি বললেন, তোমরা ও তোমার সন্তানদের জন্য যথেষ্ট হয় এরূপ পরিমাণ মাল ন্যায়সঙ্গতভাবে নিতে পারো।
