১/১৩২. অধ্যায়ঃ

কোন ব্যক্তি ইসলাম গ্রহণ করলে তাকে গোসল করার নির্দেশ দেয়া

সুনানে আবু দাউদহাদিস নম্বর ৩৫৬

حَدَّثَنَا مَخْلَدُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أُخْبِرْتُ عَنْ عُثَيْمِ بْنِ كُلَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّهُ جَاءَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ قَدْ أَسْلَمْتُ ‏.‏ فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ أَلْقِ عَنْكَ شَعْرَ الْكُفْرِ ‏"‏ ‏.‏ يَقُولُ احْلِقْ ‏.‏ قَالَ وَأَخْبَرَنِي آخَرُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لآخَرَ مَعَهُ ‏"‏ أَلْقِ عَنْكَ شَعْرَ الْكُفْرِ وَاخْتَتِنْ ‏"‏ ‏.

‘উসাইম ইবনু কুলাইব তার পিতা হতে তার দাদা হতে বর্ণিতঃ

তিনি নবী (ﷺ)-এর কাছে গিয়ে বললেন, আমি ইসলাম কবুল করেছি। নবী (ﷺ) তাকে বললেনঃ তুমি কুফর অবস্থার চুল ফেলে দাও (মুণ্ডন করো)। উসাইমের দাদা বলেন, আমাকে অন্য একজন বলেছেন, তার সাথে আরেকজন ছিল, তাকে নবী (ﷺ) বললেনঃ তুমি কুফর অবস্থার চুল ফেলে দাও এবং খতনা করে নাও।

[৩৫৫] আহমাদ (৩/৪১৫), বায়হাক্বী ‘সুনানুল কুবরা’ (১/১৭২), ‘আবদুর রাযযাক ‘মুসান্নাফ’ (হাঃ ৯৮৫৩), সকলেই ‘আবদুর রাযযাক সূ্ত্রে। হাফিয ‘আত-তাক্বরীব’ গ্রন্থে বলেন, সানাদে ‘উসাইম ইবনু কুলাইব অজ্ঞাত। এছাড়া সানাদে নাম উল্লেখহীন জনৈক ব্যক্তি আছে, যিনি ইবুন জুরাইজের শায়খ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন