২৮/১৬. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ৩৭৬৬ - বিসমিল্লাহ ছাড়া খাবারে শয়তানের অংশ

খাওয়ার সময় আল্লাহর নাম নেয়া

বিসমিল্লাহ ছাড়া খাবারে শয়তানের অংশ নেওয়া

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৩৭৬৬

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ خَيْثَمَةَ، عَنْ أَبِي حُذَيْفَةَ، عَنْ حُذَيْفَةَ، قَالَ كُنَّا إِذَا حَضَرْنَا مَعَ رَسُولِ اللَّهِ ﷺ طَعَامًا لَمْ يَضَعْ أَحَدُنَا يَدَهُ حَتَّى يَبْدَأَ رَسُولُ اللَّهِ ﷺ وَإِنَّا حَضَرْنَا مَعَهُ طَعَامًا فَجَاءَ أَعْرَابِيٌّ كَأَنَّمَا يُدْفَعُ فَذَهَبَ لِيَضَعَ يَدَهُ فِي الطَّعَامِ فَأَخَذَ رَسُولُ اللَّهِ ﷺ بِيَدِهِ ثُمَّ جَاءَتْ جَارِيَةٌ كَأَنَّمَا تُدْفَعُ فَذَهَبَتْ لِتَضَعَ يَدَهَا فِي الطَّعَامِ فَأَخَذَ رَسُولُ اللَّهِ ﷺ بِيَدِهَاوَقَالَ ‏ "‏ إِنَّ الشَّيْطَانَ لَيَسْتَحِلُّ الطَّعَامَ الَّذِي لَمْ يُذْكَرِ اسْمُ اللَّهِ عَلَيْهِ وَإِنَّهُ جَاءَ بِهَذَا الأَعْرَابِيِّ يَسْتَحِلُّ بِهِ فَأَخَذْتُ بِيَدِهِ وَجَاءَ بِهَذِهِ الْجَارِيَةِ يَسْتَحِلُّ بِهَا فَأَخَذْتُ بِيَدِهَا فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّ يَدَهُ لَفِي يَدِي مَعَ أَيْدِيهِمَا».

হুযাইফাহ (রাঃ) হতে বর্ণিতঃ

আমরা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সঙ্গে খেতে বসলে রাসূলুল্লাহ্‌র (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) খাওয়া আরম্ভ করার পূর্বে আমাদের কেউ খাদ্যের দিকে হাত বাড়াতো না। একদা আমরা তাঁর সাথে খেতে বসি। তখন এক বেদুঈন এমনভাবে দৌড়ে এলো যেন কেউ তাকে পিছন হতে তাড়া করছে। সে খাওয়ার পাত্রে হাত দিতে যাচ্ছিল তখনই রাসূলূল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তার হাত ধরে ফেললেন।অতঃপর একটি বালিকা দৌড়িয়ে আসলো, যেন তাকেও কেউ পিছন হতে তাড়া করছে। সেও খাদ্যের মধ্যে হাত ঢুকাতে যাচ্ছিল। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তার হাতও ধরে ফেললেন। তিনি বললেন, যে খাদ্য আল্লাহর নাম নিয়ে খাওয়া হয় না তাতে শয়তান শরীক করে। সে প্রথমে বেদুঈনকে নিয়ে এসেছিল তার সঙ্গে খাদ্যে অনুপ্রবেশ করতে। আমি তার হাত ধরে ফেলি। ঐ সত্তার শপথ যাঁর হাতে আমার প্রাণ! শয়তানের হাত এখন এই দু’জনের হাতের সাথে আমার হাতে মধ্যে বন্দী।

সুনানে আবূ দাউদ হাদিস ৩৭৬৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে হুযাইফা (রাঃ) সাহাবীদের খাবারের আদব বর্ণনা করেছেন। তাঁরা রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর সঙ্গে খাবারে বসলে নবী صلى الله عليه وسلم শুরু করার আগে কেউ খাবারে হাত দিতেন না। একবার এক বেদুঈন দ্রুত এসে খাবারে হাত দিতে যাচ্ছিলেন। নবী صلى الله عليه وسلم তার হাত ধরে ফেললেন। এরপর এক বালিকাও একইভাবে এসে খাবারে হাত দিতে যাচ্ছিল। নবী صلى الله عليه وسلم তার হাতও ধরে ফেললেন। তারপর তিনি বললেন, যে খাবারে আল্লাহর নাম নেওয়া হয় না, শয়তান সেটি নিজের জন্য বৈধ করে নেয়। সে বেদুঈন ও বালিকাকে মাধ্যম করে খাবারে প্রবেশ করতে চেয়েছিল। এই হাদিসে খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা, নবী صلى الله عليه وسلم-এর আগে হাত না বাড়ানো এবং শয়তানের অংশগ্রহণ থেকে বাঁচার শিক্ষা এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • খাবার শুরু করার আগে আল্লাহর নাম নেওয়া জরুরি আদব।
  • নবী صلى الله عليه وسلم-এর সামনে সাহাবীরা তাঁর আগে খাবারে হাত দিতেন না।
  • আল্লাহর নাম ছাড়া খাবার শুরু করলে শয়তানের অংশ নেওয়ার কথা এসেছে।
  • খাবারের সময় তাড়াহুড়া না করে আদব মানা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন