২৮/১৭. অধ্যায়ঃ
হেলান দিয়ে খাওয়া সম্পর্কে
সুনানে আবু দাউদ : ৩৭৭১
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৩৭৭১
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ شُعَيْبِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِيهِ، قَالَ مَا رُئِيَ رَسُولُ اللَّهِ ﷺ يَأْكُلُ مُتَّكِئًا قَطُّ وَلاَ يَطَأُ عَقِبَهُ رَجُلاَنِ .
শু‘আইব ইবনু ‘আবদুল্লাহ ইবনু ‘আমর (রহঃ) হতে তার পিতার সূত্র হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ্ (ﷺ)-কে কখনো হেলান দিয়ে খাবার খেতে দেখা যায়নি এবং তাঁর পেছনে কখনো দু’জন লোককে চলতে দেখা যায়নি।
