২৮/২৩. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ৩৭৮৩ - খাদ্যদ্রব্য
সারীদ খাওয়া
সুনানে আবূ দাউদ : ৩৭৮৩
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৩৭৮৩
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَسَّانَ السَّمْتِيُّ، حَدَّثَنَا الْمُبَارَكُ بْنُ سَعِيدٍ، عَنْ عُمَرَ بْنِ سَعِيدٍ، عَنْ رَجُلٍ، مَنْ أَهْلِ الْبَصْرَةِ عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: كَانَ أَحَبَّ الطَّعَامِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الثَّرِيدُ مِنَ الْخُبْزِ، وَالثَّرِيدُ مِنَ الحَيْسِ قَالَ أَبُو دَاوُدَ: وَهُوَ ضَعِيفٌ
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ্র (ﷺ) পছন্দের খাবার ছিল তরকারির ঝোলে ভিজানো রুটি ও খুরমা এবং মাখন ও আটার সংমিশ্রণে তৈরি রুটি।
[৩৭৮৩] ইবনু সা’দ ‘তাবাক্বাতুল কুবরা’, হাকিম। হাকিম ও যাহাবী একে সহীহ বলেছেন। কিন্তু তা সঠিক নয়। কেননা সনদে বাসরার জনৈক অজ্ঞাত লোক রয়েছে। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, হাদীসটি যঈফ।
