২৮/২৬. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ৩৭৯০ - ঘোড়ার গোশত নিয়ে আবু দাউদের মন্তব্য

ঘোড়ার গোশত খাওয়া সম্পর্কে

ঘোড়ার গোশত ও মানসূখ বর্ণনার আলোচনা

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৩৭৯০

حَدَّثَنَا سَعِيدُ بْنُ شَبِيبٍ، وَحَيْوَةُ بْنُ شُرَيْحٍ الْحِمْصِيُّ، قَالَ حَيْوَةُ حَدَّثَنَا بَقِيَّةُ، عَنْ ثَوْرِ بْنِ يَزِيدَ، عَنْ صَالِحِ بْنِ يَحْيَى بْنِ الْمِقْدَامِ بْنِ مَعْدِيكَرِبَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنْ خَالِدِ بْنِ الْوَلِيدِ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ نَهَى عَنْ أَكْلِ لُحُومِ الْخَيْلِ وَالْبِغَالِ وَالْحَمِيرِ - زَادَ حَيْوَةُ - وَكُلِّ ذِي نَابٍ مِنَ السِّبَاعِ .قَالَ أَبُو دَاوُدَ وَهُوَ قَوْلُ مَالِكٍ . قَالَ أَبُو دَاوُدَ لاَ بَأْسَ بِلُحُومِ الْخَيْلِ وَلَيْسَ الْعَمَلُ عَلَيْهِ . قَالَ أَبُو دَاوُدَ وَهَذَا مَنْسُوخٌ قَدْ أَكَلَ لُحُومَ الْخَيْلِ جَمَاعَةٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ ﷺ مِنْهُمُ ابْنُ الزُّبَيْرِ وَفَضَالَةُ بْنُ عُبَيْدٍ وَأَنَسُ بْنُ مَالِكٍ وَأَسْمَاءُ ابْنَةُ أَبِي بَكْرٍ وَسُوَيْدُ بْنُ غَفَلَةَ وَعَلْقَمَةُ وَكَانَتْ قُرَيْشٌ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ ﷺ تَذْبَحُهَا .

খালিদ ইবনুল ওয়ালীদ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে ঘোড়া, খচ্চর ও গাধার গোশত খেতে নিষেধ করেছেন। হায়ওয়াতের বর্ণনায় আছেঃ তিনি হিংস্র জন্তুর গোশত খেতেও নিষেধ করেছেন। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, ইমাম মালিক (রহঃ) এ মত পোষণ করেন। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, ঘোড়ার গোশত খাওয়া দোষের কিছু নয় এবং উপরোক্ত হাদীস মোতাবেক আমল করা হয় না। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, এ হাদীস মানসূখ। রাসূলুল্লাহ্‌র (ﷺ) একদল সাহাবী ঘোড়ার গোশত খেয়েছেন। ইবনুয যুবাইর, ফাদালাহ ইবনু ‘উবাইদ, আনাস ইবনু মালিক, আসমা বিন্তু আবূ বাক্‌র, সুওয়াইদ ইবনু গাফালাহ্‌ (রাঃ) ও ‘আলক্বামাহ (রহঃ) তাঁদের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ (ﷺ) এর কুরাইশগণ ঘোড়া যাবাহ করতো।

[৩৭৯০] নাসায়ী, ইবনু মাজাহ, আহমাদ। সানাদে বাক্বিয়্যাহ ইবনু ওয়ালীদ একজন মুদাল্লিস এবং তিনি এটি আন্‌ আন্‌ শব্দে বর্ণনা করেছেন। এছাড়া সানাদের সালিহ ইবনু ইয়াহইয়া সম্পর্কে হাফিয বলেনঃ শিথিল (লাইয়িন)।

সুনানে আবূ দাউদ হাদিস ৩৭৯০-এর সারসংক্ষেপ

এই হাদিসে খালিদ ইবনুল ওয়ালিদ রা.-এর মাধ্যমে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم ঘোড়া, খচ্চর ও গাধার গোশত খেতে নিষেধ করেছেন। হায়ওয়ার বর্ণনায় হিংস্র জন্তুর গোশতের নিষেধও এসেছে। তবে হাদিসের শেষে ইমাম আবু দাউদ রহ. গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, ঘোড়ার গোশত খাওয়ায় দোষ নেই, এই হাদিস অনুযায়ী আমল করা হয় না এবং এটি মানসূখ। তিনি আরও উল্লেখ করেন, নবী صلى الله عليه وسلم-এর একদল সাহাবি ঘোড়ার গোশত খেয়েছেন। তাই “ঘোড়ার গোশত হাদিস” নিয়ে আলোচনা করলে শুধু প্রথম অংশ নয়, আবু দাউদ রহ.-এর ব্যাখ্যাও একসঙ্গে দেখা দরকার। এতে বিষয়টি ভারসাম্যপূর্ণভাবে বোঝা যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • একটি বর্ণনার শেষে মুহাদ্দিসের মন্তব্য থাকলে তা গুরুত্ব দিয়ে পড়তে হয়।
  • এই হাদিসে ঘোড়ার বিষয়ে নিষেধ এসেছে, তবে আবু দাউদ রহ. সেটিকে মানসূখ বলেছেন।
  • খাদ্য বিধান বুঝতে একই বিষয়ের সম্পর্কিত বর্ণনাগুলো একসঙ্গে দেখা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন