১/১৩৯. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ৩৮০ - মসজিদে কোমল আচরণ ও পবিত্রতা

মাটিতে পেশাব লাগলে

মসজিদে পবিত্রতা ও মানুষের সঙ্গে সহজ আচরণের শিক্ষা

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৩৮০

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ، وَابْنُ، عَبْدَةَ - فِي آخَرِينَ وَهَذَا لَفْظُ ابْنِ عَبْدَةَ - أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ أَعْرَابِيًّا، دَخَلَ الْمَسْجِدَ وَرَسُولُ اللَّهِ ﷺ جَالِسٌ فَصَلَّى - قَالَ ابْنُ عَبْدَةَ - رَكْعَتَيْنِ ثُمَّ قَالَ اللَّهُمَّ ارْحَمْنِي وَمُحَمَّدًا وَلاَ تَرْحَمْ مَعَنَا أَحَدًا . فَقَالَ النَّبِيُّ ﷺ " لَقَدْ تَحَجَّرْتَ وَاسِعًا " . ثُمَّ لَمْ يَلْبَثْ أَنْ بَالَ فِي نَاحِيةِ الْمَسْجِدِ فَأَسْرَعَ النَّاسُ إِلَيْهِ فَنَهَاهُمُ النَّبِيُّ ﷺ وَقَالَ " إِنَّمَا بُعِثْتُمْ مُيَسِّرِينَ وَلَمْ تُبْعَثُوا مُعَسِّرِينَ صُبُّوا عَلَيْهِ سَجْلاً مِنْ مَاءٍ " . أَوْ قَالَ «ذَنُوبًا مِنْ مَاءٍ» .

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) মসজিদে বসা ছিলেন এমন সময় এক বেদুইন মসজিদে প্রবেশ করে দু’ রাকআত সালাত আদায় করল। অতঃপর দোয়া করল, হে আল্লাহ দয়া করো আমার প্রতি ও মুহাম্মাদের প্রতি এবং আমাদের সাথে অন্য কারো প্রতি দয়া করো না। নবী (ﷺ) বললেন, তুমি ব্যাপককে সীমিত করে দিলে। কিছুক্ষণ পর ঐ লোকটি মসজিদের এক কোণে পেশাব করে দিল। লোকেরা (তাকে শায়েস্তা করার জন্য) দ্রুত তার দিকে এগুচ্ছিল। নবী (ﷺ) তাদের নিষেধ করে বললেনঃ তোমাদের মানুষের প্রতি সহজ ও কোমল আচরণকারী হিসেবে পাঠানো হয়েছে, রুক্ষ ও কঠোর আচরণকারী হিসেবে নয়। তোমরা এর (পেশাবের) উপর এক বালতি বা এক ডোল পানি ঢেলে দাও।

সুনানে আবূ দাউদ হাদিস ৩৮০-এর সারসংক্ষেপ

এই হাদিসে এক বেদুঈনের ঘটনা এসেছে। তিনি মসজিদে এসে দুই রাকাত সালাত আদায় করে দোয়া করলেন, আল্লাহ যেন শুধু তাঁর ও মুহাম্মদ (صلى الله عليه وسلم)-এর প্রতি দয়া করেন। নবী (صلى الله عليه وسلم) বললেন, তিনি একটি ব্যাপক বিষয়কে সীমিত করে ফেলেছেন। কিছুক্ষণ পর লোকটি মসজিদের এক কোণে প্রস্রাব করে দেয়। মানুষ দ্রুত তার দিকে এগোলে নবী (صلى الله عليه وسلم) তাদের থামান। তিনি বলেন, তোমাদের সহজ ও কোমল আচরণকারী হিসেবে পাঠানো হয়েছে, কঠোর আচরণকারী হিসেবে নয়। এরপর তিনি প্রস্রাবের স্থানে এক বালতি বা এক ডোল পানি ঢেলে দিতে বলেন। এই হাদিসে মসজিদ পবিত্রতা, দয়ার বিস্তৃতি এবং ভুলকারীর সঙ্গে কোমল ব্যবহারের শিক্ষা একসঙ্গে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ভুলকারীর সঙ্গে সঙ্গে কঠোরতা না দেখিয়ে কোমলভাবে আচরণ করা উচিত।
  • মসজিদ অপবিত্র হলে পানি ঢেলে পরিষ্কার করার নির্দেশ এসেছে।
  • আল্লাহর রহমতকে শুধু নিজের জন্য সীমিত করে ভাবা ঠিক নয়।
  • শিক্ষা দেওয়ার সময় সহজতা ও ধৈর্য রাখা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন