২৮/৪১. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ৩৮২৭ - খাদ্যদ্রব্য
রসুন খাওয়া সম্পর্কে
সুনানে আবূ দাউদ : ৩৮২৭
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৩৮২৭
حَدَّثَنَا عَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا خَالِدُ بْنُ مَيْسَرَةَ، - يَعْنِي الْعَطَّارَ - عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ ﷺ نَهَى عَنْ هَاتَيْنِ الشَّجَرَتَيْنِ وَقَالَ «مَنْ أَكَلَهُمَا فَلاَ يَقْرَبَنَّ مَسْجِدَنَا». وَقَالَ «إِنْ كُنْتُمْ لاَ بُدَّ آكِلِيهِمَا فَأَمِيتُوهُمَا طَبْخًا». قَالَ يَعْنِي الْبَصَلَ وَالثُّومَ .
মু’আবিয়াহ ইবনু কুররাহ (রহঃ) হতে তার পিতার সূত্র হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) দু’টি গাছ খেতে বারণ করেছেন। তিনি বলেছেনঃ যে ব্যক্তি ঐ গাছ দু’টো খাবে সে যেন অবশ্যই আমাদের মসজিদে না আসে। তিনি আরো বলেছেনঃ তোমাদের যদি একান্তই এটা খেতে হয় তাহলে রান্না করে দূর্গন্ধ দূর করে খাও। বর্ণনাকারী বলেন, গাছ দু’টি হলো পেঁয়াজ ও রসুন।
