২৯/১৯. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ৩৯০১ - সূরা ফাতিহা দিয়ে সত্য ঝাড়ফুঁক

ঝাড়ফুঁক করার পদ্ধতি

সূরা ফাতিহা দিয়ে রুকইয়া করার শিক্ষা

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৩৯০১

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي ح، وَحَدَّثَنَا ابْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي السَّفَرِ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ خَارِجَةَ بْنِ الصَّلْتِ التَّمِيمِيِّ، عَنْ عَمِّهِ، قَالَ أَقْبَلْنَا مِنْ عِنْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَتَيْنَا عَلَى حَىٍّ مِنَ الْعَرَبِ فَقَالُوا إِنَّا أُنْبِئْنَا أَنَّكُمْ جِئْتُمْ مِنْ عِنْدِ هَذَا الرَّجُلِ بِخَيْرٍ فَهَلْ عِنْدَكُمْ مِنْ دَوَاءٍ أَوْ رُقْيَةٍ فَإِنَّ عِنْدَنَا مَعْتُوهًا فِي الْقُيُودِ قَالَ فَقُلْنَا نَعَمْ ‏.‏ قَالَ فَجَاءُوا بِمَعْتُوهٍ فِي الْقُيُودِ - قَالَ - فَقَرَأْتُ عَلَيْهِ فَاتِحَةَ الْكِتَابِ ثَلاَثَةَ أَيَّامٍ غُدْوَةً وَعَشِيَّةً كُلَّمَا خَتَمْتُهَا أَجْمَعُ بُزَاقِي ثُمَّ أَتْفُلُ فَكَأَنَّمَا نُشِطَ مِنْ عِقَالٍ قَالَ فَأَعْطَوْنِي جُعْلاً فَقُلْتُ لاَ حَتَّى أَسْأَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ ‏ "‏ كُلْ فَلَعَمْرِي مَنْ أَكَلَ بِرُقْيَةِ بَاطِلٍ لَقَدْ أَكَلْتَ بِرُقْيَةِ حَقٍّ ‏"‏ ‏.‏

খারিজাহ ইবনুস সালত আত-তামীমী (রহঃ) হতে তাঁর চাচার সূত্র হতে বর্ণিতঃ

আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছ হতে ফেরার পথে আরবের একটি জনপদে পৌঁছালাম। তারা বললো, আমরা সংবাদ পেয়েছি যে, আপনারা এ ব্যক্তি (নবী (ﷺ))-এর কাছ থেকে কল্যাণকর কিছু নিয়ে এসেছেন। আপনাদের কারো নিকট কোন ঔষধ বা ঝাড়ফুঁকের কিছু জানা আছে কি? কেননা আমরা এক পাগলকে বেঁধে রেখেছি। আমরা বললাম, হাঁ। তখন তারা বাঁধারত এক পাগলকে নিয়ে এলো। আমি তিন দিন ধরে সূরা ফাতিহা পড়ে তার উপর সকাল-সন্ধ্যা ফুঁক দিলাম এবং থুথু ছিটিয়ে দিলাম। তাতে সে যেন বন্দীদশা হতে মুক্তি লাভ করলো।অতঃপর তারা আমাকে কিছু বিনিময় দিলো। আমি বললাম, রাসূলুল্লাহ (ﷺ)-কে এ বিষয়ে প্রশ্ন না করে তা গ্রহণ করতে পারি না। এ ঘটনা শুনে তিনি বললেনঃ এগুলো তুমি খেতে পারো। আমার জীবনের কসম! লোকজন তো বাতিল মন্ত্র দিয়ে রোজগার করে। তুমি তো সত্য ঝাড়ফুঁক দ্বারা রোজগার করেছো।

সুনানে আবূ দাউদ হাদিস ৩৯০১-এর সারসংক্ষেপ

এই হাদিসে সূরা ফাতিহা দিয়ে রুকইয়া বা সত্য ঝাড়ফুঁকের একটি ঘটনা এসেছে। সাহাবিরা রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কাছ থেকে ফেরার পথে এক আরব জনপদে পৌঁছান। সেখানকার লোকেরা জানতে চায়, তাদের বাঁধা এক অসুস্থ ব্যক্তির জন্য কোনো ওষুধ বা ঝাড়ফুঁক জানা আছে কি না। তখন একজন সাহাবি তিন দিন সকাল-সন্ধ্যা সূরা ফাতিহা পড়ে তার উপর ফুঁ দেন। হাদিসের ভাষায়, সে যেন বাঁধন থেকে মুক্ত হয়ে গেল। পরে তারা বিনিময় দিলে সাহাবি তা নিজের সিদ্ধান্তে গ্রহণ করেননি; আগে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কাছে জিজ্ঞেস করেছেন। নবী صلى الله عليه وسلم জানান, এটি বাতিল ঝাড়ফুঁক নয়, বরং সত্য রুকইয়া। তাই এই বর্ণনা কুরআনের মাধ্যমে রুকইয়া, সতর্কতা এবং হালাল উপায়ে বিনিময় গ্রহণের শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সূরা ফাতিহা দিয়ে রুকইয়া করা এই বর্ণনায় সত্য ঝাড়ফুঁক হিসেবে এসেছে।
  • ধর্মীয় বিষয়ে সন্দেহ হলে জ্ঞানীর কাছে জিজ্ঞেস করা নিরাপদ পথ।
  • বাতিল ঝাড়ফুঁক ও কুরআনভিত্তিক রুকইয়ার মধ্যে পার্থক্য রাখা দরকার।
  • কারও চিকিৎসায় সাহায্য করলে বিনিময়ের ব্যাপারে হালাল-হারামের সতর্কতা থাকা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন