২/২. অধ্যায়ঃ
সালাতের ওয়াক্তসমূহের বর্ণনা
সুনানে আবু দাউদ : ৩৯৩
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৩৯৩
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ فُلاَنِ بْنِ أَبِي رَبِيعَةَ، - قَالَ أَبُو دَاوُدَ هُوَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْحَارِثِ بْنِ عَيَّاشِ بْنِ أَبِي رَبِيعَةَ - عَنْ حَكِيمِ بْنِ حَكِيمٍ، عَنْ نَافِعِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَمَّنِي جِبْرِيلُ عَلَيْهِ السَّلاَمُ عِنْدَ الْبَيْتِ مَرَّتَيْنِ فَصَلَّى بِيَ الظُّهْرَ حِينَ زَالَتِ الشَّمْسُ وَكَانَتْ قَدْرَ الشِّرَاكِ وَصَلَّى بِيَ الْعَصْرَ حِينَ كَانَ ظِلُّهُ مِثْلَهُ وَصَلَّى بِيَ - يَعْنِي الْمَغْرِبَ - حِينَ أَفْطَرَ الصَّائِمُ وَصَلَّى بِيَ الْعِشَاءَ حِينَ غَابَ الشَّفَقُ وَصَلَّى بِيَ الْفَجْرَ حِينَ حَرُمَ الطَّعَامُ وَالشَّرَابُ عَلَى الصَّائِمِ فَلَمَّا كَانَ الْغَدُ صَلَّى بِيَ الظُّهْرَ حِينَ كَانَ ظِلُّهُ مِثْلَهُ وَصَلَّى بِيَ الْعَصْرَ حِينَ كَانَ ظِلُّهُ مِثْلَيْهِ وَصَلَّى بِيَ الْمَغْرِبَ حِينَ أَفْطَرَ الصَّائِمُ وَصَلَّى بِيَ الْعِشَاءَ إِلَى ثُلُثِ اللَّيْلِ وَصَلَّى بِيَ الْفَجْرَ فَأَسْفَرَ ثُمَّ الْتَفَتَ إِلَىَّ فَقَالَ يَا مُحَمَّدُ هَذَا وَقْتُ الأَنْبِيَاءِ مِنْ قَبْلِكَ وَالْوَقْتُ مَا بَيْنَ هَذَيْنِ الْوَقْتَيْنِ " .
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: বাইতুল্লাহর নিকট জিবরীল (আঃ) দুবার আমার সালাতে ইমামতি করেছেন।(১) প্রথমবার সূর্য (পশ্চিম আকাশে) ঢলে যাওয়ার পর আমাকে নিয়ে তিনি যুহর সালাত আদায় করলেন। তখন (পূর্ব দিকে) জুতার ফিতার সমান ছায়া দেখা গিয়েছিল।(২) অতঃপর তিনি আমাকে নিয়ে আসর সালাত আদায় করলেন, যখন (প্রত্যেক বস্তুর) ছায়া তার সমান হয়।(৩) এরপর আমাকে নিয়ে তিনি মাগরিব সালাত আদায় করলেন, যখন সিয়াম পালনকারীর ইফতারের সময় হয়।(৪) তিনি আমাকে নিয়ে ইশা সালাত আদায় করলেন যখন সন্ধ্যার আভা মিলিয়ে গিয়েছিল এবং ফজর সালাত আদায় করলেন যখন রোজাদারের জন্য খানা ও পানাহার হারাম হয়ে যায়।পরদিন তিনি আমাকে নিয়ে যুহর সালাত আদায় করলেন, যখন (প্রত্যেক বস্তুর) ছায়া তার সমান হয় এবং আসর সালাত আদায় করলেন, যখন (প্রত্যেক বস্তুর) ছায়া তার দ্বিগুণ হয়। মাগরিব সালাত আদায় করলেন, যখন সিয়াম পালনকারীর ইফতারের সময় হয় এবং ইশা সালাত আদায় করলেন রাতের তৃতীয়াংশ পর্যন্ত এবং ফজর সালাত আদায় করলেন, তখন চারিপাশ আলোকিত হয়ে গিয়েছিল।অতঃপর জিবরীল (আঃ) আমার দিকে ফিরে বললেন, হে মুহাম্মদ (ﷺ)! এটাই হচ্ছে আপনার পূর্ববর্তী নবীদের সালাতের ওয়াক্ত এবং ওয়াক্তসমূহ এ দু সময়ের মাঝেই নিহিত।
