৩১/১৪. অধ্যায়ঃ
কোন ধরনের গোলাম আযাদ করা অধিক উত্তম
সুনানে আবু দাউদ : ৩৯৬৭
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৩৯৬৭
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ شُرَحْبِيلَ بْنِ السِّمْطِ، أَنَّهُ قَالَ لِكَعْبِ بْنِ مُرَّةَ أَوْ مُرَّةَ بْنِ كَعْبٍ حَدِّثْنَا حَدِيثًا، سَمِعْتَهُ مِنْ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرَ مَعْنَى مُعَاذٍ إِلَى قَوْلِهِ " وَأَيُّمَا امْرِئٍ أَعْتَقَ مُسْلِمًا وَأَيُّمَا امْرَأَةٍ أَعْتَقَتِ امْرَأَةً مُسْلِمَةً " . زَادَ " وَأَيُّمَا رَجُلٍ أَعْتَقَ امْرَأَتَيْنِ مُسْلِمَتَيْنِ إِلاَّ كَانَتَا فِكَاكَهُ مِنَ النَّارِ يُجْزَى مَكَانَ كُلِّ عَظْمَيْنِ مِنْهُمَا عَظْمٌ مِنْ عِظَامِهِ " . قَالَ أَبُو دَاوُدَ سَالِمٌ لَمْ يَسْمَعْ مِنْ شُرَحْبِيلَ مَاتَ شُرَحْبِيلُ بِصِفِّينَ .
শুরাহ্বীল ইবনুস সিম্ত (রহঃ) হতে বর্ণিতঃ
একদা তিনি কাব ইবনু মুরা বা মুরা ইবন কাব (রাঃ)-কে বলেন, আপনি আমাদের নিকট এমন একটি হাদিস বর্ণনা করুন, যা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট শুনেছেন। অতঃপর তিনি মু'আয বর্ণিত হাদিসের সমার্থক হাদিস এ পর্যন্ত বর্ণনা করেনঃ যে কোন ব্যক্তি তার মুসলিম কৃতদাসকে মুক্ত করবে এবং যে কোন মহিলা তার মুসলিম দাসীকে মুক্ত করবে। বর্ণনাকারীর অপর বর্ণনায় রয়েছেঃ যে কোন পুরুষ দুইজন মুসলিম দাসীকে মুক্ত করবে, এগুলো তাকে জাহান্নামের আগুন হতে রক্ষা করবে। এ দুইজন দাসীর দুইটি হাড়ের পরিবর্তে মুক্তিদাতার একটি হাড়কে মুক্তি দেয়া হবে। ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, সালিম (রহঃ) শুরাহবীল (রহঃ) হতে হাদিস শুনেননি। শুরাহবীল (রহঃ) সিফফীন যুদ্ধে মারা গেছেন।
