৩২/১. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ৩৯৭০ - কুরআনের কিরাআত ও পাঠের নিয়ম
কুরআনের কিরাআত ও পাঠের নিয়ম
সুনানে আবূ দাউদ : ৩৯৭০
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৩৯৭০
حَدَّثَنَا مُوسَى، - يَعْنِي ابْنَ إِسْمَاعِيلَ - حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها أَنَّ رَجُلاً، قَامَ مِنَ اللَّيْلِ فَقَرَأَ فَرَفَعَ صَوْتَهُ بِالْقُرْآنِ فَلَمَّا أَصْبَحَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ «يَرْحَمُ اللَّهُ فُلاَنًا كَائِنٌ مِنْ آيَةٍ أَذْكَرَنِيهَا اللَّيْلَةَ كُنْتُ قَدْ أَسْقَطْتُهَا».
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
একদা রাতে এক লোক উচ্চস্বরে কোরআন তিলাওয়াত করলো। সকালে রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ আল্লাহ অমুক ব্যক্তির উপর রহমত বর্ষণ করুন। সে রাতে আমাকে এমন কিছু আয়াত স্মরণ করিয়ে দিয়েছে যা আমি প্রায় ভুলতে বসেছিলাম।
