৩২/১. অধ্যায়ঃ
কুরআনের কিরাআত ও পাঠের নিয়ম
সুনানে আবু দাউদ : ৩৯৯৯
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৩৯৯৯
حَدَّثَنَا زَيْدُ بْنُ أَخْزَمَ، حَدَّثَنَا بِشْرٌ، - يَعْنِي ابْنَ عُمَرَ - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَازِمٍ، قَالَ ذُكِرَ كَيْفَ قِرَاءَةُ جِبْرَائِلَ وَمِيكَائِلَ عِنْدَ الأَعْمَشِ فَحَدَّثَنَا الأَعْمَشُ عَنْ سَعْدٍ الطَّائِيِّ عَنْ عَطِيَّةَ الْعَوْفِيِّ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ ذَكَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم صَاحِبَ الصُّورِ فَقَالَ " عَنْ يَمِينِهِ جِبْرَائِلُ وَعَنْ يَسَارِهِ مِيكَائِلُ " .
মুহাম্মাদ ইবনু খাযিম (রহঃ) হতে বর্ণিতঃ
একদা আ’মশ (রহঃ)-এর নিকট উল্লেখ করা হলো, জিবরাঈল ও মীকাঈল-এর কিরাআত কিরূপ? তখন আ’মশ (রহঃ) আমাদেরকে হাদীস বর্ণনা করলেন: আবু সাঈদ আল-খুদরী (রাঃ) সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) শিঙ্গাওয়ালা (ইসরাফীল) সম্পর্কে আলোচনা প্রসঙ্গে বলেন: তার ডানপাশে জিবরাঈল ও তার বাম পাশে মীকাঈল থাকবেন।
[৩৯৯৯] এর পূর্বের হাদীস দেখুন।
