৩৪/৬. অধ্যায়ঃ
পশম ও লোমের তৈরি পোশাক পরা
সুনানে আবু দাউদ : ৪০৩৫
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৪০৩৫
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم اشْتَرَى حُلَّةً بِبِضْعَةٍ وَعِشْرِينَ قَلُوصًا فَأَهْدَاهَا إِلَى ذِي يَزَنَ .
ইস্হাক্ব ইবনু ‘আবদুল্লাহ ইবনুল হারিস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বিশের অধিক তরুণী উটনীর বিনিময়ে একটি মূল্যবান পোশাক কিনলেন এবং তা যু-ইয়াজান অধিপতির নিকট উপঢৌকন হিসেবে পাঠালেন।
[৪০৩৫] আবূ দাঊদ এটি এককভাবে বর্ণনা করেছ। এর সানাদে ‘আলী ইবনু যায়িদ দুর্বল।
