৩৪/৯. অধ্যায়ঃ
রেশমী কাপড় পরিধান সম্পর্কে
সুনানে আবু দাউদ : ৪০৪২
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৪০৪২
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، حَدَّثَنَا عَاصِمٌ الأَحْوَلُ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، قَالَ كَتَبَ عُمَرُ إِلَى عُتْبَةَ بْنِ فَرْقَدٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنِ الْحَرِيرِ إِلاَّ مَا كَانَ هَكَذَا وَهَكَذَا أُصْبُعَيْنِ وَثَلاَثَةً وَأَرْبَعَةً .
আবূ ‘উসমান আন-নাহ্দী (রহ) হতে বর্ণিতঃ
উমর (রাঃ) উতবা ইবনু ফারকাদের কাছে ফরমান লিখে পাঠান যে, নবী (ﷺ) রেশমি কাপড় ব্যবহার করতে নিষেধ করেছেন, তবে এভাবে দুই আঙুল, তিন আঙুল ও চার আঙুল পরিমাণ রেশম থাকলে তা পুরুষের জন্য জায়েয।
