৩৪/১৩. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ৪০৫৮ - পোশাক-পরিচ্ছেদ
নারীদের জন্য রেশমী পোশাক বৈধ
সুনানে আবূ দাউদ : ৪০৫৮
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৪০৫৮
حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ، وَكَثِيرُ بْنُ عُبَيْدٍ الْحِمْصِيَّانِ، قَالاَ حَدَّثَنَا بَقِيَّةُ، عَنِ الزُّبَيْدِيِّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّهُ حَدَّثَهُ أَنَّهُ، رَأَى عَلَى أُمِّ كُلْثُومٍ بِنْتِ رَسُولِ اللَّهِ ﷺ بُرْدًا سِيَرَاءَ . قَالَ وَالسِّيَرَاءُ الْمُضَلَّعُ بِالْقَزِّ .
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর কন্যা উম্মেরু কুলসূম (রাঃ)-এর পরিধানে একটি রেশমী চাদর দেখেছেন। বর্ণনাকারী বলেন, السِّيَرَاءُ হলো রেশমী সুতা দ্বারা কারুকার্য খচিত চাদর।
