৩৪/৪১. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ৪১২৮ - ইহাব ও মৃত চামড়া ব্যবহারের নিষেধ

যাদের মতে মৃত প্রাণীর চামড়া ব্যবহার করা যাবে না

ইহাব কী এবং মৃত চামড়া ব্যবহারের নিষেধ

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৪১২৮

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ، مَوْلَى بَنِي هَاشِمٍ حَدَّثَنَا الثَّقَفِيُّ، عَنْ خَالِدٍ، عَنِ الْحَكَمِ بْنِ عُتَيْبَةَ، أَنَّهُ انْطَلَقَ هُوَ وَنَاسٌ مَعَهُ إِلَى عَبْدِ اللَّهِ بْنِ عُكَيْمٍ - رَجُلٍ مِنْ جُهَيْنَةَ - قَالَ الْحَكَمُ فَدَخَلُوا وَقَعَدْتُ عَلَى الْبَابِ فَخَرَجُوا إِلَىَّ فَأَخْبَرُونِي أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُكَيْمٍ أَخْبَرَهُمْ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ كَتَبَ إِلَى جُهَيْنَةَ قَبْلَ مَوْتِهِ بِشَهْرٍ أَنْ لاَ يَنْتَفِعُوا مِنَ الْمَيْتَةِ بِإِهَابٍ وَلاَ عَصَبٍ . قَالَ أَبُو دَاوُدَ فَإِذَا دُبِغَ لاَ يُقَالُ لَهُ إِهَابٌ إِنَّمَا يُسَمَّى شَنًّا وَقِرْبَةً قَالَ النَّضْرُ بْنُ شُمَيْلٍ يُسَمَّى إِهَابًا مَا لَمْ يُدْبَغْ .

আল-হাকাম ইবনু উতাইবাহ (রহঃ) হতে বর্ণিতঃ

তিনি কতিপয় লোকসহ জুহাইনাহ গোত্রের ‘আবদুল্লাহ ইবনু ‘উকাইম (রাঃ)-এর নিকট গেলেন। হাকাম বলেন, তারা ভেতরে ঢুকলেন আর আমি বাইরে দরজার পাশে বসে রইলাম। অতঃপর তারা বেরিয়ে এসে আমার কাছে বর্ণনা করলেন যে, ‘আবদুল্লাহ ইবনু ‘উকাইম (রাঃ) বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর মৃত্যুর এক মাস পূর্বে জুহাইনাহ গোত্রে এ কথা লিখে একটি পত্র প্রেরণ করেছেনঃ “তোমরা মৃত জন্তুর চামড়া ও তন্তু দ্বারা উপকৃত হয়ো না”।

ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, আন-নাদর ইবনু শুমাইল (রহঃ) বলে দাবাগাত না করা পর্যন্ত চামড়াকে ‘ইহাব’ বলে। দাবাগাত করার পর একে শান্ন ও ক্বিরবাহ (পাকা চামড়া) বলা হয়।

সুনানে আবূ দাউদ হাদিস ৪১২৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে জুহাইনাহ গোত্রের আব্দুল্লাহ ইবন উকাইম (রাঃ)-এর মাধ্যমে একটি পত্রের কথা এসেছে। বর্ণনায় বলা হয়েছে, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁর মৃত্যুর এক মাস আগে জুহাইনাহ গোত্রে লিখেছিলেন, তারা যেন মৃত জন্তুর চামড়া ও তন্তু দ্বারা উপকৃত না হয়। এরপর ইমাম আবু দাউদ (রহঃ) এবং আন-নদর ইবন শুমাইল (রহঃ)-এর বক্তব্যে “ইহাব” শব্দের ব্যাখ্যা এসেছে। বলা হয়েছে, দাবাগাত না করা পর্যন্ত চামড়াকে ইহাব বলা হয়; দাবাগাতের পর সেটিকে শান্ন ও কিরবাহ বলা হয়। তাই এই হাদিসে নিষেধের পাশাপাশি শব্দের অর্থ বোঝাও গুরুত্বপূর্ণ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মৃত জন্তুর ইহাব ও তন্তু ব্যবহারে নিষেধের কথা বর্ণনায় এসেছে।
  • ইহাব শব্দটি দাবাগাত না করা চামড়ার জন্য ব্যবহৃত হয়েছে বলে ব্যাখ্যা এসেছে।
  • হাদিসের অর্থ বুঝতে আরবি শব্দের ব্যবহার জানা দরকার।
  • একই বিষয়ে বর্ণনা ও শব্দের পার্থক্য আলাদা করে দেখা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন